Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বলিউডে আর ‘নিষিদ্ধ’ নন রণবীর, পালটা চালেই খেলা ঘোরালেন অভিনেতা

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : বলিউডে খেলা ঘুরিয়ে দিলেন অভিনেতা রণবীর সিং (Ranveer Singh)। কিছুদিন আগেই জানা গিয়েছিল, ইন্ডাস্ট্রিতে ‘নিষিদ্ধ’ করা হয়েছে তাঁকে। ‘ডন ৩’ ছবি থেকে সরে দাঁড়ানোর পরেই তাঁর বিরুদ্ধে অভিযোগ আনেন পরিচালক ফারহান আখতার। এরপরেই তাঁর বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা জারি করে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। পালটা চাল চেলেছেন রণবীরও।

    রণবীরের (Ranveer Singh) বিরুদ্ধে ওঠে অসহযোগিতার অভিযোগ

    রণবীরের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল অসহযোগিতার। ডন ৩ ছবির প্রি প্রোডাকশনের কাজ গত তিন বছর ধরে চললেও এখনও শুটিং শুরু হয়নি। ইতিমধ্যে ৪৫ কোটিরও বেশি টাকা খরচ হয়ে গিয়েছে। এরপরেই রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় ফেডারেশন।

    Ban cancelled over ranveer singh

    হঠাৎ পরিস্থিতি বদল: এবার ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, প্রোডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া এবং সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশনের মধ্যস্থতায় বদলে গেল ছবি। সংগঠনের তরফে একটি বিবৃতি দিয়ে রণবীরের উপর থেকে অসহযোগিতার নির্দেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : ফ্রি WiFi থেকে এসি ওয়েটিং রুম, দূরপাল্লার ট্রেনে টিকিটের সঙ্গেই যুক্ত এই একগুচ্ছ পরিষেবা, জানতেন?

    কী বক্তব্য ফেডারেশনের: ফেডারেশন সভাপতি অবশ্য জানিয়েছেন, রণবীরের (Ranveer Singh) আইনি নোটিসের জবাব তাঁদের আইনজীবীরা যথাসময়ে দেবেন। তবে প্রযোজক, পরিচালক বা অভিনেতা কারোর যাতে কোনও সমস্যা না হয় তার জন্য সবার অনুরোধে বৈঠক হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন : কত কেজি ওজনের ইলিশ সবথেকে সুস্বাদু? বাজারে ঢুঁ মারার আগে জানুন বিস্তারিত

    এর আগে এ বিষয়ে রণবীর (Ranveer Singh) নিজে মুখ না খুললেও তাঁর টিমের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, সমগ্র সিনে ইন্ডাস্ট্রি এবং ডন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত সকলকে শ্রদ্ধা করেন রণবীর। গত কয়েক মাস ধরে এই সিনেমা নিয়ে যে বিতর্ক চলছে তাতে তিনি সচেতন ভাবেই নীরবতা বজায় রেখেছেন। কারণ তাঁর মতে, পেশাগত আলোচনা এবং ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো উচিত।

    Click here to Read More
    Previous Article
    এক দশক পর অপেক্ষার অবসান, বাংলা বিগ বস নিয়ে ফিরছেন সৌরভ
    Next Article
    আজকের রাশিফল ৪ জুন, প্রেমের জীবনে সুখের জোয়ার এই চার রাশির

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment