Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একধাক্কায় বেতন বাড়ল প্রায় ৫০%! রাজ্যের এই কর্মীদের নিয়ে বড় ঘোষণা সরকারের

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে সরকার (Government of West Bengal) বদলের পর থেকে একের পর এক সুখবর পেয়েই যাচ্ছে রাজ্যবাসী। কপাল খুলেছে রাজ্য সরকারি কর্মীদেরও (Government Employees)। ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা হয়ে গিয়েছে। এবার মন্ত্রীদের নির্বাহী আধিকারিক তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের মাইনে বাড়ানোর অনুমোদন দেওয়া হল।

    একধাক্কায় প্রায় ৫০% বেতন বাড়াচ্ছে সরকার (Government of West Bengal)

    বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার তৃতীয় বৈঠক হয়। সেখানে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম মন্ত্রীদের নির্বাহী আধিকারিক তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টদের বেতন বৃদ্ধি। এতদিন তাঁরা ১৮ হাজার টাকা বেতন পেতেন। এবার তা বাড়িয়ে ২৫ হাজার টাকা করার অনুমোদন দেওয়া হল।

    এছাড়াও গতকালের বৈঠকে আরও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানানো হয়, পয়লা বৈশাখের বদলে এবার ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। এর পাশাপাশি ‘মা আহার’, সেবক-রংপো রেল প্রকল্প থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এসসি-এসটি-ওবিসি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন পুনর্গঠন সহ একাধিক ঘোষণা করা হয়।

    আরও পড়ুনঃ আরজি কর কাণ্ড এবার বড়পর্দায়! ‘অভয়া শক্তি’ নিয়ে আসছেন শঙ্কুদেব পণ্ডা

    গতকাল মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের দুই মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও দিলীপ ঘোষ বলেন, ‘মা ক্যান্টিন’এর নাম বদলে ‘মা আহার’ রাখা হচ্ছে। এবার থেকে আরও বেশি জায়গায় ৫ টাকায় খাবার পাওয়া যাবে। আগে ৩৯০টি ‘মা ক্যান্টিন’ ছিল। তবে এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হচ্ছে। দিলীপ ঘোষ আরও জানান, শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হবে। স্থাপিত হবে তাঁর মূর্তি।

    Government of West Bengal

    এছাড়া নিকাশি কর্মীদের নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল জানানো হয়, নিকাশি কর্মীদের মৃত্যুতে ক্ষতিপূরণ বাড়ানো হবে। সেই সঙ্গেই কাজ করতে গিয়ে কেউ যদি শারীরিকভাবে অক্ষম হয়ে যান, তাহলেও ক্ষতিপূরণ মিলবে।

    Click here to Read More
    Previous Article
    বড় সুখবর! এবার কলকাতায় ছুটবে ওয়াটার মেট্রো, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
    Next Article
    ‘আমায় সবচেয়ে বেশি অবাক করেছে একজন মানুষ’, তৃণমূলে ভাঙনের আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবুল সুপ্রিয়র

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment