Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ইস্টবেঙ্গলের ঘর ভাঙার পর নতুন লক্ষ্য মোহনবাগান সুপার জায়ান্টসের! শুরু হলো অনুশীলন

    47 minutes ago

    বাংলা হান্ট নিউজ ডেস্ক: কোটি কোটি টাকা খরচ করে দল গড়েও গত মরশুমটা খুব একটা ভালো যায়নি মোহনবাগানের (Mohun Bagan Super Giant)। টাইব্রেকারে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তারা জিতেছিল আইএফএ শিল্ড। কিন্তু তারপর অল্পের জন্য হাতছাড়া হয়েছে আইএসএল (ISL) । সুপার কাপ বা ডুরান্ড কাপে হতাশাই উপহার দিয়েছিল ফুটবলাররা। আর গত মরশুমের শুরুতে কলকাতা লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের (East Bengal) ধারে কাছেও আসতে পারেনি সবুজ-মেরুণ শিবির।

    আরও পড়ুন: এই দুই কারণে এবারও বিশ্বকাপে ফেভারিট মেসির আর্জেন্টিনা! শুনলে হাঁটু কাঁপবে বিপক্ষ দলের

    আর এবার সেই ছবিটাই বদলাতে চাইছে সবুজ-মেরুণ শিবির। কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে তাই এখন থেকেই কলকাতা লিগের জন্য অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান। পরপর দুইবার লাল হলুদ শিবির কলকাতা লিগ দাপটের সঙ্গে জিতেছে। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই সাফল্যের ধারাবাহিকতায় এবার ইতি টানতে মরিয়া মেরিনার্সরা।

    সেই লক্ষ্যে গত কয়েক বছরে ইস্টবেঙ্গলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা সায়ন ব্যানার্জিকে আগেই দলে নিয়েছে মোহনবাগান। তবে এখনই মোহনবাগানের জার্সিতে তাকে অনুশীলন করতে দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বাস্তব রায়। কবে প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা অনুশীলনে যোগ দেবেন সেই তথ্য জানিয়েছেন তিনি।

    সায়নের পাশাপাশি কিয়ান নাসিরী বা সুহেল ভাট-এর মতো পরিচিত নামেদের জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে মাঠে নামতে দেখা যাবে বলে আশা করছেন মোহনবাগান কোচ। আপাতত দীপেন্দু বিশ্বাস তন্ময় ঘোষদের মত পরিচিত নাম সহ একাধিক তরুণ ফুটবলারকে নিয়ে কলকাতা লিগ জয়ের জন্য প্রস্তুত হচ্ছে মোহনবাগান।

    আরও পড়ুন: যে ২ কারণে ইস্টবেঙ্গলের দায়িত্ব ছাড়লেন অস্কার! নতুন কোচের আলোচনায় উঠে এলো এই ২ নাম

    গত মরশুমে কলকাতা লিগ জয়ের পাশাপাশি আইএসএল জিতে মোহনবাগানের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে ইস্টবেঙ্গল। তাদের দলে ছুড়ে দেওয়া চ্যালেঞ্জকে এই মরশুমে হালকা ভাবে নিতে নারাজ সবুজ-মেরুন শিবির। তাই জুন মাসের শুরু থেকে এই অনুশীলন শিবির আয়োজন করে ইস্টবেঙ্গল শিবিরকে আগাম হুঁশিয়ারি দিয়ে রাখা হচ্ছে বলেই আশঙ্কা ভক্তদের।

     

    Click here to Read More
    Previous Article
    ফর্ম ফিল আপ করেও লাভ নেই! কারা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment