Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    জুনের শুরুতেই একগুচ্ছ নতুন সিরিয়াল, প্রতি চ্যানেলেই রদবদল, কী কী পরিবর্তন আসছে?

    1 week ago

    বাংলাহান্ট ডেস্ক : জুন মাস থেকে বিভিন্ন ক্ষেত্রে এসেছে একাধিক বদল। ব্যতিক্রম নয় বাংলা টেলিভিশনও। বিভিন্ন কারণবশত টিআরপিতে বড়সড় বদল এসেছে সিরিয়ালগুলির (Serial)। আইপিএলের দাপটে তলানিতে গিয়ে ঠেকেছিল সিরিয়ালগুলির টিআরপি। আইপিএল শেষ হতেই এবার জোরকদমে নম্বর বাড়াতে উঠেপড়ে লাগছে বিভিন্ন চ্যানেল। জুন মাসের শুরু থেকেই জনপ্রিয় প্রথম সারির সিরিয়ালের চ্যানেলগুলিতে বেশ কিছু রদবদল হতে চলেছে।

    জি বাংলায় একগুচ্ছ নতুন ধারাবাহিক (Serial)

    বাংলা টেলিভিশনে প্রথম সারির চ্যানেলগুলির মধ্যে অন্যতম জি বাংলা। জুন থেকেই বেশ কিছু বদল এল এই চ্যানেলে। ১ জুন থেকে চ্যানেলে শুরু হয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। একা মা ও তাঁর তিন সুযোগ্য কন্যার লড়াইয়ের গল্প বলবে এই সিরিয়াল। ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে সোমা বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ, সৌম্যদীপ মুখোপাধ্যায়দের। সন্ধ্যা সাতটায় শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক।

    Few new serial are starting soon

    স্লট বদল ধারাবাহিকের: এদিকে এর জন্য স্লট বদলে গিয়েছে ‘কুসুম’। সন্ধ্যা ছটার স্লটে পাঠানো হয়েছে এই সিরিয়ালকে। আবার সাড়ে পাঁচটার সময় দেওয়া হয়েছে সাত পাকে বাঁধা (Serial)। জি বাংলাতেই শুরু হয়েছে ‘দুলারি’। গ্রামের মেয়ের শহরে এসে নিজেকে প্রমাণ করার লড়াই দেখাবে এই মেগা। মুখ্য চরিত্রে থাকছেন দেবপ্রিয়া বসু। এই প্রথম নায়িকার চরিত্রে দেখা যাবে তাঁকে।

    আরও পড়ুন : ‘একবার নয়, চারবার…’, বড় বিপাকে রচনা

    স্টার জলসায় রদবদল: একা বাবার গল্প বলবে এই সিরিয়াল। বাবলি আর বিনায়কের ভিডিও দেখে তাকেই ছেলের বউ করতে চান বিনায়কের বাবা। শেষমেষ কী হয় সেটাই দেখা যাবে সিরিয়ালে। নতুন মোড় আসছে ‘ও মোর দরদিয়া’তে। কনিষ্ঠতম সদস্য আসছে বাণী, অনিরুদ্ধ ও তানিয়ার পরিবারে। আনন্দঘন এই পর্ব টিআরপিতে কোনও প্রভাব ফেলে কিনা সেটাই দেখার। সন্ধ্যা সাড়ে সাতটায় ‘ঘূর্ণি’ সিরিয়ালে দেখানো হচ্ছে, দল থেকে নিষিদ্ধ করা হয়েছে ঘূর্ণিকে। কীভাবে এই সংকট কাটিয়ে উঠবে সে সেটাই দেখার। একসঙ্গে একটি ধামাকাদার পর্ব আনতে চলেছে পরশুরাম এবং প্রোফেসর বিদ্যা ব্যানার্জি। দুই সিরিয়ালের নায়িকা তটিনী এবং বিদ্যা নির্জন রাস্তায় গুন্ডাদলের মুখে পড়ে। সেই সময় কে বাঁচাতে আসবে তাদের? ১ ঘন্টার পর্বে মিলবে উত্তর।

    আরও পড়ুন : আবার ছোটপর্দায় কাঞ্চন, কোন সিরিয়ালে ফিরছেন অভিনেতা?

    সান বাংলার বেশ কিছু সিরিয়ালেও আসছে পরিবর্তন। ‘সোহাগে আদরে’ সিরিয়ালটিতে চলছে সূর্য আর সোহাগের মধুচন্দ্রিমা পর্ব। এর শুটিং করতে সিরিয়ালের টিম দার্জিলিং গিয়েছে বলে খবর। অন্যদিকে রূপকথা নির্ভর ধারাবাহিক ‘রূপমতী’তে নায়িকার সঙ্গে চলছে নানান অলৌকিক কাণ্ড। কী ঘটবে সিরিয়ালে আগামীতে সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

    Click here to Read More
    Previous Article
    উইয়ে কাটা টাকার থেকেও ‘মারাত্মক’! সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার পুলিশের
    Next Article
    আবার ছোটপর্দায় কাঞ্চন, কোন সিরিয়ালে ফিরছেন অভিনেতা?

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment