Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আজকের রাশিফল ২ জুন, পারিবারিক জীবন সুখের হবে এই চার রাশির

    1 day ago

    বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।

    দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):

    মেষ রাশি: আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয়। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজ আপনি একটি সাহসী পদক্ষেপ গ্রহণ করতে পারেন। দীর্ঘদিন ধরে ফেলে রাখা সমস্যাগুলির অবশ্যই শীঘ্রই সমাধান করুন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একটি গোশালায় আপনার নিজের সমান ওজনের বার্লি দান করুন।

    বৃষ রাশি: মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। একজন বন্ধু তাঁর ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারেন। প্রেমের জন্য দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। কাউকে আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়টি আপনি নিজের পছন্দমতো অতিবাহিত করতে পারেন অথবা বই পড়তে পারেন। এর পাশাপাশি আপনি গানও শুনতে পারেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে অবশ্যই প্রতিদিন রামচরিত মানস ও সুন্দরকাণ্ড পাঠ করুন। এটি আপনার উপকারে আসবে।

    মিথুন রাশি: অতীতের উদ্যোগগুলির মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে আপনার বোনকে ভালোবাসুন এবং সম্মান করুন।

    কর্কট রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। কোথাও বিনিয়োগের আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ বস প্রশংসা করতে পারেন। এই রাশির গৃহিণীরা আজকে অবসর সময়ে টিভিতে বা মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কিছুটা সময় দিন।
    প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই আপনার ভালোবাসার মানুষকে হলুদ রঙের পোশাক উপহার হিসাবে দিন।

    সিংহ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করতে। তাঁদের কাজ থেকে পাওয়া পরামর্শ সঠিকভাবে ব্যবহার করলে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা অর্থব্যয় থেকে বিরত থাকুন। আজ আপনি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব বজায় রাখুন এবং কটূ কথা বলা থেকে দূরে থাকুন।

    কন্যা রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোনও অসুস্থতার সম্মুখীন হলে অযথা চিন্তা করবেন না। আপনি আজ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে। নাহলে, তাঁরা ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই রাশির পড়ুয়াদের অযথা সময় নষ্ট না করে অবশ্যই পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে চাঁদের অর্ঘ্য হিসাবে চাল দুধ এবং জল মিশিয়ে নিবেদন করুন।

    Ajker rashifal todays horoscope 2 June 2026.

    তুলা রাশি: শিশুদের সঙ্গে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। এই রাশিচক্রের ব্যবসায়ীদের পরিবারের সেইসব সদস্যদের থেকে দূরে থাকতে হবে যাঁরা অর্থ ধার নিয়ে আর তা ফেরত দেন না। বাসস্থান সংক্রান্ত পরিবর্তনের ক্ষেত্রে আজকের এই দিনটি অবশ্যই ভালো। ভালোবাসার মানুষের সঙ্গে সঙ্গে তো আচরণ করুন। আপনি আজ কাউকে সাহায্য করতে পারেন। শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন।
    প্রতিকার: কর্মজীবনে এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে রাতে এক বাটি ভর্তি দুধ, জল এবং চিনি মিশিয়ে সারারাত পাশে রাখুন এবং পরের দিন সকালে বাড়ির সামনে থাকা একটি গাছের শিকড়ে সেটি ঢেলে দিন।

    বৃশ্চিক রাশি: কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানদের একটি বিশেষ কৃতিত্বের মাধ্যমে অত্যন্ত গর্বিত হবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সংযত আচরণ করুন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য নিতে পারেন। নিজের লক্ষ্য পূরণের জন্য সঠিকভাবে পরিশ্রম করে যান। আপনি আজ অবসর সময়ে মোবাইলে একটি ওয়েব সিরিজ দেখতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
    প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে আপনার ঠাকুরঘরে তামার মূর্তি স্থাপন করে প্রতিদিন পুজো করুন।

    ধনু রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। আপনি আজ একটি কাজে বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে আজ অনেকেই আপনার প্রশংসা করবেন। আপনার ভাই অথবা বোন আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। জীবনসঙ্গীর কারণে আজ আপনার কোনও কাজে ব্যাঘাত ঘটতে পারে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একমুখী রুদ্রাক্ষকে সাদা সুতো বেঁধে পরুন।

    আরও পড়ুন: মে মাসে GST সংগ্রহে বৃদ্ধি! সরকারের কোষাগারে এল ১.৯৪ লক্ষ কোটি টাকা

    মকর রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। জমি-সংক্রান্ত বিষয়ে আজ আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আজ কেউ আপনার ভালো কাজের প্রশংসা করতে পারেন। কিছু নতুন ধারণার মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হবে। যার ফলে আপনি পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে সময় অতিবাহিত করতে পারবেন না। আজ আপনি দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে পুজোর জায়গায় সাদা শাঁখ স্থাপন করে নিয়মিত পুজো করুন।

    আরও পড়ুন: ফের পেলেন গাড়ি! IPL-এ পুরস্কার জেতার ক্ষেত্রেও রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

    কুম্ভ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি ঐতিহাসিক স্মৃতিসৌধে পিকনিকের আয়োজন করতে পারেন। যার ফলে পরিবারের সদস্য এবং বাচ্চাদের সঙ্গে দিনটি ভালোভাবে অতিবাহিত হবে। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। শুধু তাই নয়, আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে সহকর্মীরা এবং বস আপনার প্রশংসা করবেন। আপনি আজ অবসর সময়টি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। একজন পুরনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। যার ফলে কিছু পুরনো স্মৃতির রোমন্থন ঘটবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন। এটি আপনার উপকারে আসবে।

    মীন রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অতিরিক্ত খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। এর পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন। আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি ভাল দামে বিক্রির সম্ভাবনা রয়েছে। এর ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। ডাক মারফত আসা একটি চিঠির মাধ্যমে আপনি আজ একটি অপ্রত্যাশিত সুসংবাদ পেতে পারেন। যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে। প্রেমের জীবনে আজ অবশ্যই সংযত থাকুন। আপনার চারপাশে আজ কী কী ঘটছে সেদিকে অবশ্যই সতর্ক থাকুন। নাহলে, কেউ আপনাকে কোনও সমস্যায় ফেলতে পারেন। আপনি আজ কর্মক্ষেত্র থেকে দ্রুত বাড়ি ফিরতে চাইলেও রাস্তায় অত্যধিক ভিড়ের কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
    প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে বাড়ির একজন মহিলাকে রুপোর তৈরি গরুর মূর্তি দান করুন।

    Click here to Read More
    Previous Article
    ওপেনে কোহলি – সূর্যবংশী! বল হাতে সুনীল নারায়নের সাথে কারা জায়গা পেলো IPL 2026 এর সেরা একাদশে?
    Next Article
    প্রতিমাসে বিধবা ভাতা ডাক্তারের অ্যাকাউন্টে! ‘চুরি’ ফাঁস হতেই শ্রীঘরে ‘লক্ষী’ ছেলে

    Related রাশিফল Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment