বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। যাঁরা বাজি বা জুয়া খেলায় অর্থব্যয় করে আসছিলেন তাঁরা আজ বিপুল ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই, এহেন বদভ্যাস থেকে অবশ্যই দূরে থাকুন। আপনি আজ একটি পারিবারিক জমায়েতে অংশগ্রহণ করতে পারেন। প্রেমের জীবনে অবশ্যই সংযত থাকুন। আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আজ আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে বাড়িতে লাল রঙের গাছ রাখুন।
বৃষ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আজ বিপুল অর্থব্যয় হতে পারে। যার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হবে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। যেখানে বন্ধু এবং পরিচিতদের সংখ্যা বৃদ্ধি হবে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে। সেই সময়ে আপনি বই পড়তে পারেন। এর ফলে আপনি কোনও সমস্যার সমাধান পেয়ে যাবেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে আপনার বাড়িতে একটি পাত্রে গঙ্গাজল রেখে তার মধ্যে রুপোর মুদ্রা ডুবিয়ে রাখুন।
মিথুন রাশি: অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে আজ আপনার স্বাস্থ্যের বিকাশ ঘটবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পরিবারের হিতসাধনে অবশ্যই কঠোর পরিশ্রম করুন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার যদি আজ কোথাও ভ্রমণের সম্ভাবনা থাকে অবশ্যই গুরুত্বপূর্ণ নথিগুলি নিয়েছেন কিনা তা যাচাই করে নিন। আপনি আজ কাউকে কিছু না জানিয়ে বাবা-মায়ের পছন্দের রেসিপি বাড়িতে আনতে পারেন। এর ফলে বাড়িতে ইতিবাচক পরিবেশ তৈরি হবে। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই অপরকে দরকারের সময়ে স্বতঃস্ফূর্তভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সাহায্য করুন।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। কোথাও বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। আপনি আজ কোনও সৃজনশীল কাজে ব্যস্ত থাকতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার পরোপকারী মানসিকতা আপনাকে এগিয়ে রাখবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে বাড়িতে অবশ্যই একটি হলুদ ফুলের গাছ লাগিয়ে সেটিকে যত্নে রাখুন। এটি আপনার উপকারে আসবে।
সিংহ রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করুন। একটি দীর্ঘস্থায়ী রোগের কারণে আজ আপনার হাসপাতালে গিয়ে বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষ অথবা অর্ধাঙ্গিনীর কাছ থেকে পাওয়া একটি বিশেষ বার্তা আজ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। আপনার কাছে আজকে দুটো অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। এর ফলে আপনার মধ্যে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে ভগবান ভৈরবের পুজো ও আরাধনা করুন।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ মামাবাড়ির সদস্যের কাছ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। পরিবারের সদস্যদের কাছ থেকে আজ আপনি কিছু ভালো পরামর্শ পাবেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ লাভ করবেন। এর ফলে আমরা আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শিশুদের আজ আপনি কিছু ভালো পরামর্শ দিতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে তরল জাতীয় খাবার খান।

তুলা রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। জমি-সংক্রান্ত বিনিয়োগের ক্ষেত্রে এই দিনটি অবশ্যই ভালো। আপনার একটি বিশেষ কৃতিত্বের কারণে আজ পরিবারের সদস্যরা খুশি হবেন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আজ আপনার কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন।
বৃশ্চিক রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। কোথাও বিনিয়োগ করার আগে অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। এই রাশির কিছু পড়ুয়া আজ ল্যাপটপ বা টিভিতে একটি সিনেমা দেখে অনেকটা সময় অতিবাহিত করতে পারেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকতে অবশ্যই ঠান্ডা জল পান করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে কপালে সাদা চন্দনের টিকা লাগান।
ধনু রাশি: প্রতিটি কাজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করার চেষ্টা করুন। আপনার আজ বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে। সন্তানদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন এবং তাঁদের ভালো পরামর্শ দিন। প্রেমের জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। পরিবারের একজন অভিজ্ঞ সদস্যের সঙ্গে আজ আপনি কোনও বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশগ্রহণের আগে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন। অর্ধাঙ্গিনীর কোনও আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে।
প্রতিকার: শারীরিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্নভাবে সাহায্য করুন।
আরও পড়ুন: অধিনায়কত্ব হারাবেন সূর্যকুমার! টিম ইন্ডিয়ায় এন্ট্রি বৈভব সূর্যবংশীর? হতে চলেছে বড় পরিবর্তন
মকর রাশি: কর্মক্ষেত্রের অতিরিক্ত চাপ এবং বাড়িতে চলা একটি বিরোধের কারণে আজ আপনার মেজাজ খিটখিটে হতে পারে। প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রত্যেকের সঙ্গে অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। গাড়ি চালানোর সময়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। এই রাশির পড়ুয়ারা অযথা সময় নষ্ট করতে পারেন। আপনি আজ মোবাইল চালিয়ে বা টিভি দেখে অনেকটা সময় অতিবাহিত করবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে একজন শ্রমিককে লাল শাক ও কিছু টাকা দান করুন।
আরও পড়ুন: LPG সঙ্কটের আবহেই অ্যাকশন কেন্দ্রের! তেল কোম্পানিগুলিকে বড় নির্দেশ দিল সরকার
কুম্ভ রাশি: প্রতিটি কাজ আজ অবশ্যই আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য ধৈর্য বজায় রাখুন। আপনি আজ একটি ত্রুটিযুক্ত বৈদ্যুতিক যন্ত্র সারাতে গিয়ে বিপুল অর্থব্যয় করতে পারেন। এই রাশির কিছু অভিভাবক তাঁদের সন্তানরা প্রত্যাশা অনুযায়ী জীবনযাপন না করায় হতাশ হতে পারেন। প্রেমের জন্য আজকের এই দিনটি নিঃসন্দেহে ভালো। আজ আপনি নিজের জন্য অনেকটা সময় পাবেন এবং সেই সময়টি নিজের পছন্দমতো অতিবাহিত করবেন। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে অংশগ্রহণ করার আগে সমস্ত তথ্য অবশ্যই ভালোভাবে যাচাই করে নিন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাদামী অথবা লালচে বাদামী রঙের কুকুরকে পোষ্য হিসাবে রাখুন। এটি আপনার উপকারে আসবে।
মীন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ না হলেও আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে। আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন। প্রতিটি কাজ সতর্কতার সঙ্গে করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আপনার সঠিক সময়ের সাহায্যের কারণে আজ কারোর জীবন বাঁচতে পারে। এর ফলে আপনার পরিবারের সদস্যরা গর্বিত হবেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন।
প্রতিকার: একাকীত্ব দূর করার লক্ষ্যে গরুকে খাবার খেতে দিন বা একটি গোশালায় খাবার দান করুন।
Previous Article
রয়েছে ৬ টি এয়ারব্যাগ, টাটা লঞ্চ করল দেশের সব থেকে সস্তা CNG গাড়ি! দাম জানলে অবাক হবেন
Next Article
দিল্লিতে আচমকাই ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি! ধ্বংসস্তূপে চাপা পড়ে একাধিক মৃত্যুর আশঙ্কা