Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    আরজি কর কাণ্ড এবার বড়পর্দায়! ‘অভয়া শক্তি’ নিয়ে আসছেন শঙ্কুদেব পণ্ডা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৪ সালের ৯ অগাস্ট। আরজি কর হাসপাতালের (RG Kar Case) ভিতর এক তরুণী চিকিৎসকের সঙ্গে ঘটেছিল নৃশংস ঘটনা। আজও সেই স্মৃতি রাজ্যবাসীর মনে টাটকা। এবার সেই ঘটনা ফুটে উঠবে সিনেমায়। ‘অভয়া শক্তি’ (Abhaya Shakti) নিয়ে আসছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা।

    ‘অভয়া শক্তি’ (Abhaya Shakti) পরিচালনা করবেন শঙ্কুদেব নিজেই

    আরজি করে তরুণী চিকিৎসকের উপর নির্যাতন ও তাঁর মৃত্যুর ঘটনার আঁচ রাজ্য পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। প্রতিবাদে সরব হয়েছিলেন হাজার হাজার মানুষ। এবার বড়পর্দায় সেই ঘটনা ফুটিয়ে তুলবেন শঙ্কুদেব। বুধবার এই ছবি প্রসঙ্গে তিনি বলেন, “আরজি কর নিয়ে এখন আরও অনেক নতুন তথ্য সামনে আসছে। আগে কেউই সেসব জানতে পারেনি। ছবিতে সব দেখাব। এটা তো কেবলমাত্র একটা ছবি নয়, এটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হবে”।

    ‘অভয়া শক্তি’ সিনেমায় কোন কোন কলাকুশলীরা অভিনয় করবেন তা এখনই খোলসা করেননি পরিচালক। শুধু বলেন, কলকাতার বহু অভিনেতার পাশাপাশি শহরের বাইরের কয়েকজনকে দেখা যাবে। আগামী অগাস্ট মাস থেকে শ্যুটিং শুরু হবে বলে জানিয়েছেন প্রযোজক রানা সরকার।

    আরও পড়ুনঃ ভরা রাস্তায় দেশের তথ্য ফাঁসের অভিযোগ! মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR

    রাজ্যে পালাবদলের পর আরজি কর কাণ্ড নিয়ে সিনেমা আনছেন শঙ্কুদেব (Shanku Deb Panda)। সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন এটি প্রচারমূলক সিনেমা। সেই বিষয়েও সচেতন বিজেপি নেতা। তিনি জানান, সিনেমা বক্তব্য রাখার জায়গা। তিনিও এভাবে নিজের বক্তব্য রাখছেন।

    একইসঙ্গে শঙ্কুদেব বলেন, আরজি করের ঘটনা নিয়ে ছবি তৈরির ভাবনা আগেই ছিল। তবে অন্য কাজের চাপে তা করে উঠতে পারেননি। তবে আগেই হয়তো তাঁর এই ছবি বানানো উচিত ছিল বলে মন্তব্য করেন শঙ্কুদেব।

    Abhaya Shakti cinema

    এদিকে সরকার বদলাতেই টলিপাড়ার অন্দরে বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। তৃণমূল সরকারের ঘনিষ্ঠদের কথাতেই ইন্ডাস্ট্রির বেশিরভাগ কাজ চলত বলে অভিযোগ উঠতে দেখা দিয়েছে। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খুলেছেন অনেকে। তবে বিজেপি সরকারের জমানায় এমন কিছু হবে না বলে আশ্বস্ত করেছেন শঙ্কুদেব।

    অন্যদিকে ‘অভয়া শক্তি’র প্রথম ঝলক সামনে আসতেই মানুষের মধ্যে এই ছবি ঘিরে আগ্রহ বেড়েছে। শঙ্কুদেবের সিনেমায় কী কী তথ্য উঠে আসে তা নিয়ে কৌতূহলী অনেকে।

    Click here to Read More
    Previous Article
    ED দফতরে শ্রেয়া পান্ডের 'বিশেষ বন্ধু' কল্যাণ শুক্লা
    Next Article
    সুদূর দক্ষিণ আফ্রিকায় তন্ময় করের বাংলা লোকগীতিতে মুগ্ধ খুদে ক্রিকেটাররা! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment