বাংলা হান্ট ডেস্ক: আজকের রাশিফল (Ajker Rashifal)-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি। এছাড়াও, সতর্ক হওয়া যায় আসন্ন বিপদ থেকেও। তাই, জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
দেখে নিন আজকের রাশিফল (Ajker Rashifal):
মেষ রাশি: আপনি আজ একটি অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আজ আপনি কোনও প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে পারেন। ধূমপান এবং মদ্যপানের বদভ্যাস অবশ্যই পরিত্যাগ করুন। প্রত্যেকের সঙ্গে সংযত হয়ে কথা বলুন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য এই দিনটি অবশ্যই ভালো। প্রিয়জনদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করুন। এই রাশির পড়ুয়ারা আজ পড়াশোনায় অমনোযোগী হতে পারে। বন্ধুদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করবেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালোভাবে কাটবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে যোগ্য ব্যক্তিদের উদ্দেশ্যে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস দান করুন।
বৃষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আপনি আজ কোনও বিনোদনমূলক কাজকর্মে অংশগ্রহণ করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জমি-সংক্রান্ত সমস্যাগুলির দিকে আজ আপনাকে নজর দিতে হবে। কোথাও সফরের মাধ্যমে আজ আপনি নতুন বাণিজ্যিক সুযোগ পাবেন। প্রত্যেকের সঙ্গে সংযত আচরণ করুন। কোথাও কোনও সমস্যার সম্মুখীন হলে আজ আপনি অর্ধাঙ্গিনীর কাছ থেকে সাহায্য পাবেন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করার পূর্বে মাথায় ও শরীরে তেল মালিশ করুন।
মিথুন রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। আপনি আজ অর্থ-সংক্রান্ত কোনও মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষেই রায়দান করবে। যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন। আবেগপ্রবণ হয়ে আজ আপনি একটি কাজ করতে পারেন। প্রেমের জীবনে আপনাকে সংযত হতে হবে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে মনোযোগী হতে হবে। সামগ্রিকভাবে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হওয়ায় আপনি বিশ্রামের সময় পাবেন না। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: কর্মজীবনে উন্নতির লক্ষ্যে অবশ্যই বাড়িতে কোনও আবর্জনা এবং লোহার চূর্ণ জমতে দেবেন না।
কর্কট রাশি: মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। কোথাও বিনিয়োগ করার ক্ষেত্রে এই দিনটি খুব একটা ভালো নয়। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। আজ আপনি আপনার নিজের পছন্দের কিছু কাজ করতে পারেন। প্রিয়জনদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। কর্মক্ষেত্রে আজ আপনার একজন অসাধারণ ব্যক্তির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। আজকের দিনটি আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে অন্যতম শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত হবে।
প্রতিকার: আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে অবশ্যই মদ্যপানের বদভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন।
সিংহ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করে ফেলতে পারবেন। কোনও আর্থিক চুক্তি সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আপনি লাভবান হবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনের ছোটখাটো তিক্ততাকে দূরে সরিয়ে রাখুন। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি ক্লান্ত হয়ে পড়বেন না। জীবন সঙ্গীর সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তাঁর শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে তা সম্ভব হবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে ভগবান ভৈরবের মন্দিরে দুধ অর্পণ করুন।
কন্যা রাশি: প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সঙ্গে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি অত্যন্ত ব্যস্ততার মধ্যে অতিবাহিত হলেও আপনি শারীরিক দিক থেকে ক্লান্ত হয়ে পড়বেন না। পরিবারের সদস্যদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মক্ষেত্রে আজ আপনি আপনার ভালো কাজের ফলাফল পাবেন। আপনি আজ রাতে বাড়ির ছাদে বা কোনও পার্কে একাকী হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান।

তুলা রাশি: আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে কোথাও বিনিয়োগ করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেখানে আপনি কিছু নতুন বন্ধু তৈরি করতে সক্ষম হবেন এবং আপনার পরিচিতদের সংখ্যা বৃদ্ধি পাবে। ভালোবাসার মানুষের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজ আপনি কিছু নতুন জিনিস শিখতে পারবেন। আপনার কাছে থাকা অবসর সময়টি অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
প্রতিকার: প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে অবশ্যই সঙ্গীকে সাদাকালো রঙের গোলাপ ফুল উপহার হিসাবে দিন। এটি আপনার উপকারে আসবে।
বৃশ্চিক রাশি: শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য আজ আপনার কাছে অনেকটা সময় থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, কোনও লেনদেন অথবা গুরুত্বপূর্ণ কাগজের সই করার সময়ে সচেতন থাকুন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা ভালো নয়। এই রাশির খুচরো এবং পাইকারি বিক্রেতারা আজ বিপুল লাভের সম্মুখীন হবেন। সন্ধ্যা নাগাদ বাড়িতে আজ একজন আত্মীয়ের আগমন ঘটতে পারে। যার ফলে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। একটি ভুল যোগাযোগের কারণে আপনি আজ কোনও সমস্যার সম্মুখীন হলেও সবকিছু ভালোভাবে সামলে নিতে পারবেন।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে একজন অভাবী কন্যাকে সাহায্য করুন।
ধনু রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন এবং খাওয়া-দাওয়ার বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। বেশি করে পুষ্টিকর খাবার খান। আজ আপনার একটি মূল্যবান জিনিস ছিনতাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনার মেজাজ প্রভাবিত হবে। আত্মীয়দের সঙ্গে আজ আপনার কোথাও ছোট সফরের সম্ভাবনা রয়েছে। যার ফলে আপনি আপনার দৈনিক কাজের সূচি থেকে বিরতি নিয়ে সময়টি উপভোগ করবেন। অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি আপনার একটি পারিবারিক সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই পায়েস খান।
আরও পড়ুন: ভাঙলেন ১৯ বছরের রেকর্ড! একই টুর্নামেন্টে ২ বার কার্লসেনকে পরাজিত করে ইতিহাস গড়লেন প্রজ্ঞানন্দ
মকর রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। পাশাপাশি, শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অবশ্যই কিছুটা বিশ্রাম গ্রহণ করুন। আর্থিক বিষয়ের পরিপ্রেক্ষিতে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ নিজে থেকে কোনও সমস্যায় জড়িয়ে পড়বেন না। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। ভালোবাসার মানুষের কাছ থেকে আজ আপনি একটি চমক পেতে পারেন। আজ আপনি নিজের কোনও দক্ষতা অন্যদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে আজ আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করলেও তাঁর শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ায় তা সম্পন্ন হবে না।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি মাটির ভাঁড়ে টাকা জমিয়ে সেই অর্থ অভাবী ব্যক্তিদের সেবায় এবং শিশুদের সাহায্যের জন্য কাজে লাগান।
আরও পড়ুন: বৈভব সূর্যবংশীর প্রতিভায় মুগ্ধ গোটা বিশ্ব! ‘বিস্ময় বালক’-কে নিয়ে গবেষণা শুরু করছে এই শিক্ষা প্রতিষ্ঠান
কুম্ভ রাশি: আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ আর্থিক সঙ্কটের সম্মুখীন হলেও অভিভাবকদের সাহায্যে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন। এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কোনও সরঞ্জাম কিনতে পারেন। ভালোবাসার মানুষের সঙ্গে আজ অবশ্যই ঠান্ডা মাথায় কথা বলুন। কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। বাণিজ্যিক উদ্দেশ্যে সম্পন্ন হওয়া কোনও সফর ইতিবাচক ফলপ্রদান করবে। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন।
প্রতিকার: পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে পাখিদের মিষ্টি খেতে দিন।
মীন রাশি: আপনি আজ খুব সহজেই কিছু নতুন জিনিস শিখতে পারবেন। দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আজ আপনার যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দিনটিকে ভালোভাবে কাজে লাগান। আপনার খামখেয়ালী মনোভাবকে নিয়ন্ত্রণে রাখুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
প্রতিকার: শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে প্লাস্টার ও প্যারিসের তৈরি দ্রব্য বাড়িতে রাখুন।
Previous Article
বলিউডে আর ‘নিষিদ্ধ’ নন রণবীর, পালটা চালেই খেলা ঘোরালেন অভিনেতা