Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বড় সুখবর! এবার কলকাতায় ছুটবে ওয়াটার মেট্রো, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    54 minutes ago

    বাংলা হান্ট ডেস্কঃ কলকাতার যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। শহরে এবার চালু হতে পারে ওয়াটার মেট্রো পরিষেবা। একই সঙ্গে নদীপথ ও উপকূলবর্তী এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রের সাগরমালা-২ প্রকল্পেও যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

    কলকাতা ওয়াটার মেট্রো প্রকল্পের ঘোষণা শুভেন্দুর (Suvendu Adhikari)

    বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, দেশের ১৭টি নদীপথ বা সমুদ্র সংলগ্ন শহরে ওয়াটার মেট্রো চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সেই তালিকায় এবার ১৮তম শহর হিসেবে যুক্ত হচ্ছে কলকাতা। তিনি বলেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর ফলে ভবিষ্যতে কলকাতার নদীপথ পরিবহণে নতুন সুযোগ তৈরি হবে।

    শুধু ওয়াটার মেট্রোই নয়, সাগরমালা-২ প্রকল্পেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর (Suvendu Adhikari) দাবি, আগের সরকার সাগরমালা-১ প্রকল্পে যোগ না দেওয়ায় বাংলার উন্নয়নের অনেক সুযোগ হাতছাড়া হয়েছিল। এমনকি প্রকল্প বাস্তবায়নের জন্য যে কমিটি গঠনের কথা ছিল, সেটিও তৈরি হয়নি।

    তবে এবার সেই পরিস্থিতি বদলাবে বলেই আশা প্রকাশ করেছেন তিনি। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুমোদনের পর সাগরমালা-২ প্রকল্প শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গও তাতে যুক্ত হচ্ছে। আগামী পাঁচ বছরের জন্য প্রায় ২২ হাজার ৭০০ কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে।

    মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) বলেন, চলতি অর্থবর্ষেই কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ শুরু হতে পারে। এর মধ্যে রয়েছে বন্দর সংযুক্তিকরণ, উপকূলীয় জাহাজ চলাচল, উপকূলবর্তী এলাকার উন্নয়ন এবং মৎস্য পরিকাঠামোর উন্নয়ন।

    CM Suvendu Adhikari's big announcement regarding liquor shops

    আরও পড়ুনঃ একধাক্কায় বেতন বাড়ল প্রায় ৫০%! রাজ্যের এই কর্মীদের নিয়ে বড় ঘোষণা সরকারের

    এছাড়াও উপকূল এলাকার মৎস্যজীবীদের উন্নয়নের দিকেও বিশেষ নজর দেওয়া হবে। সাগর, কাকদ্বীপ, নামখানা, খেজুরির তালপাটি থেকে শুরু করে ওড়িশা সীমান্তের উদয়পুর পর্যন্ত বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ঝড়খালি, হিঙ্গলগঞ্জ, বকখালি, সন্দেশখালি, গোসাবা ও বাসন্তীর মতো উপকূলবর্তী এলাকাগুলিও এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

    Click here to Read More
    Previous Article
    সুদূর দক্ষিণ আফ্রিকায় তন্ময় করের বাংলা লোকগীতিতে মুগ্ধ খুদে ক্রিকেটাররা! প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা
    Next Article
    একধাক্কায় বেতন বাড়ল প্রায় ৫০%! রাজ্যের এই কর্মীদের নিয়ে বড় ঘোষণা সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment