Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফেডারেশনের কাঠামো ভেঙে ‘কনফেডারেশন’ এর উত্থান, টলিউডের ‘সাফাই’এ SIR এর ঘোষণা পাপিয়ার

    1 hour ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে যেমন ক্ষমতা বদল হয়েছে, তেমনই টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতেও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ দু দশক পরে ‘বিশ্বাস ব্রাদার্স’ এর রাজত্বে ভাঙন ধরেছে। ‘রঙ’ বদলাতে শুরু করেছে টলিউড। অভিযোগ, ইতিমধ্যেই অনেক অভিনেতা নাকি সুরও বদলে ফেলেছেন। টলিউডে দুর্নীতির অবসান ঘটাতে এবার বড় ঘোষণা করলেন বিধায়ক পাপিয়া অধিকারী (Papiya Adhikari)। ইন্ডাস্ট্রির দুর্নীতি মুছতে এবার টলিউডেও শুরু হতে চলেছে এসআইআর, জানালেন পাপিয়া।

    টলিউডে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ পাপিয়া অধিকারীর (Papiya Adhikari)

    বিগত বেশ কয়েক বছর ধরেই অভিযোগ উঠছিল, টলিউড ইন্ডাস্ট্রির বেশিই ‘রাজনীতিকরণ’ হয়ে গিয়েছে। তৎকালীন শাসক দলের সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য হওয়ায় শিল্পীদের ‘একঘরে’ করা থেকে ফেডারেশনের দাপটের অভিযোগ উঠেছে বারবার। এমনকি সম্প্রতি ইন্ডাস্ট্রিতে ‘ব্যান কালচার’ নিয়েও সরব হতে দেখা গিয়েছে অনেককে। এমতাবস্থায় বিশ্বাস ভ্রাতৃদ্বয়ের একচ্ছত্র আধিপত্য থেকে ইন্ডাস্ট্রিকে মুক্ত করার দাবি উঠছিল অনেকদিন ধরেই। রাজ্যে পালাবদল হতেই নতুন অধ্যায়ের সূচনা হল টলিউডেও।

    Papiya adhikari announced some changes and sir in tollywood

     

    নতুন অধ্যায় শুরু: বুধবার সকালে টেকনিশিয়ান স্টুডিও চত্বরে বৈঠকের পর বিধায়ক পাপিয়া অধিকারী জানান, টলিউডের কর্ম সংস্কৃতিতে বদল আসবে এবার। সবাই এক ছাতার তলায় আসবেন। ফেডারেশনের পুরনো কাঠামো বদল হচ্ছে। ইন্ডাস্ট্রিতে এবার মাথা তুলে দাঁড়াবে ‘ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যান্ড কালচারাল কনফেডারেশন’ বাকালচারা। তার জন্য প্রতি সপ্তাহে টেকনিশিয়ান স্টুডিওতে আলোচনা হবে।

    আরও পড়ুন : কাটতে চলেছে ১৫ বছরের জট, ১০ হাজার কোটি টাকার রেল প্রকল্প নিয়ে বৈঠক নবান্নে

    কী জানালেন বিধায়ক: তিনি আরও জানান, ফেডারেশনের আওতায় যে ২৬ টি গিল্ড আগে ছিল, তাও আর থাকছে না। তার বদলে সিনেম্যাটোগ্রাফি, পরিচালক, প্রোডাকশন কন্ট্রোলার এবং আর্ট অ্যান্ড কস্টিউম- এই চারটি বিভাগের সঙ্গে আলোচনার মাধ্যমে সকলে কাজ পাবেন। টলিউডের ‘ব্যান কালচার’ এর বিরুদ্ধে সরব হয়ে পাপিয়া (Papiya Adhikari) বলেন, ব্যান কালচার মুছে যাবে টলিউড থেকে। একটি ছবি তৈরিতে প্রযোজকের যা যা দরকার, এই চারটি বিভাগের সঙ্গে আলোচনা করে তাঁরাই ঠিক করবেন। সকলে কাজ করবেন, কেউ বাদ যাবেন না।

    আরও পড়ুন : ‘লক্ষ্মী’ বদলে যাচ্ছে ‘অন্নপূর্ণা’য়, আপনার নাম ট্রান্সফার হয়েছে তো? ঘরে বসে চেক করুন এভাবে

    এরপরেই বিজেপি বিধায়ক বলেন, ‘যারা কাজ করছেন না, পয়সা দিয়ে এখানে ভর্তি হয়েছিলেন, তাদেরকে আমরা চিহ্নিত করব। টলিউডে এসআইআর হবে। অনেক অযোগ্য মানুষ ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়েছিলেন। কীভাবে আমরা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যবসা এগিয়ে নিয়ে যাব, সেটাই বর্তমানে আমাদের মূল আলোচ্য বিষয়।’ তিনি স্পষ্ট করে বলেন, বহিরাগরা এসে ইন্ডাস্ট্রির উপার্জন নষ্ট করেছেন। সেই কারণেই টলিউডে এসআইআর এর সিদ্ধান্ত।

    Click here to Read More
    Previous Article
    ‘লক্ষ্মী’ বদলে যাচ্ছে ‘অন্নপূর্ণা’য়, আপনার নাম ট্রান্সফার হয়েছে তো? ঘরে বসে চেক করুন এভাবে

    Related বিনোদন Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment