Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রান্নার গ্যাসের দাম ঊর্ধ্বগতি! দেখে নিন আজকের সর্বশেষ মূল্য?

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে গ্যাসের দাম হু হু করে বেড়েছিল। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। আর একমাস আগে প্রায় হাজার টাকা দাম বেড়ে গিয়েছিল সিলিন্ডারের (LPG Cylinder)। যার ফলে যথারীতি পকেটে চাপ পড়েছে মধ্যবিত্ত। তবে নতুন মাস পড়ার পর ফের একবার দাম বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের।

    ১০০০ টাকার গণ্ডি পেরোল LPG, এক নজরে দেখুন নতুন রেট (LPG Cylinder)

    আমেরিকা ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের মধ্যে কয়েক মাস ধরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। এই পরিস্থিতির ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। যার ফলের দাম বেড়েছে গ্যাস ও পেট্রোল এবং ডিজেলের। পাশাপাশি চলতি বছরের জানুয়ারি থেকে ক্রমবর্ধমান ভাবে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছে (LPG Cylinder)।

    LPG Cylinder crosses the rs1,000 mark check out the new rates

    আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন কি না, কয়েক মিনিটেই স্টেপ বাই স্টেপ জেনে নিন

    প্রসঙ্গত বর্তমান বিভিন্ন শহরে গৃহস্থলী গ্যাসের দাম ৯১০.৫০ টাকা থেকে হয়েছে ৯৫০.৫০ টাকা। তবে, পাটনা, শ্রীনগর, লেহ মতন বেশ কিছু দেশের প্রান্তে সাধারণ মানুষের পকেটে ইতিমধ্যে এই গৃহস্থলী গ্যাসের দাম হাজার টাকার গণ্ডি পার করেছে। ১ জুনের সাম্প্রতিক সংশোধনের পর বৃহস্পতিবার নতুন করে গার্হস্থের গ্যাসের দাম না বাড়ায় কিছুটা হলেও হাত হাঁফ বেঁচেছেন আমজনতা।

    তবে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেশ এক ধাক্কা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এর ফলে পকেটে চাপ পড়েছে ব্যবসায়ী মহলের লোকদের। শহর ভেতরে এই দাম বৃদ্ধির হার বিভিন্ন রকমের হয়েছে। যার মধ্যে, দেশের আর্থিক রাজধানী মুম্বাইতে এই দর যথাক্রমে ৯১২.৫ টাকা ও ৩০২৪ টাকা। কলকাতায় রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ৩২০২.৫ টাকা।

    পাটনায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১০০০ টাকা পেরিয়ে দাঁড়িয়েছে ১০০২.৫ টাকা ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৩৩৪৭ টাকা। একই রকমভাবে পাহাড়ি অঞ্চল ও দূরবর্তী এলাকা যেমন শ্রীনগর ১০২৯ টাকা, লেহ ১০৪৫.৫ টাকা, ইম্ফল ১০৬৪.৫ টাকা, গ্যাংটকে ১০৬৫.৫ টাকা হয়েছে (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, দেখে নিন আজকের সর্বশেষ রেট
    Next Article
    “আর রাজনীতি করব না”! তৃণমূলে ভাঙনের মাঝেই ‘সন্ন্যাস’ হেভিওয়েট প্রাক্তন মন্ত্রীর

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment