Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ৩০০০ টাকার আশায় জল! একের পর এক অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল, ধুলিয়ানে বিক্ষোভ মহিলাদের

    1 month ago

    বাংলা হান্ট ডেস্কঃ বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই কয়েক লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে চলে গেলেও এখনও এমন অনেকে আছেন যারা টাকা পাননি। এবার তাঁদের মধ্যে অনেকে বিক্ষোভে নামলেন। প্রকল্পের (Government Scheme) ফর্ম ফিল আপ করতে গিয়ে হয়রানি ও একাধিক নথি পেশ করার পরেও আবেদন বাতিল হওয়ার অভিযোগ তুলে সোমবার সকালে মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভার সামনে বিক্ষোভ দেখান বহু মহিলা।

    অন্নপূর্ণা যোজনার একাধিক আবেদন বাতিলের অভিযোগ | (Annapurna Yojana)

    জানা গিয়েছে, এদিন মূলত ধুলিয়ান পুরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের নেতৃত্বে এই বিক্ষোভ হয়েছিল। তবে অন্যান্য ওয়ার্ডের কয়েকজন মহিলাও এতে শামিল হন। তাঁদের অভিযোগ, এই সরকারি প্রকল্পের আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানির মুখে পড়ছেন তাঁরা। ফর্ম জমা নেওয়ায় টালবাহানা, বারবার নানা নথি চাওয়া, স্পষ্ট কারণ না জানিয়ে অনেক আবেদন বাতিল করা হয়েছে।

    আরও পড়ুনঃ আয়ুষ্মান ভারত কার্ডে পরিবারের নতুন সদস্যের নাম যোগ করতে চান? কী করতে হবে জানুন

    এই বিষয়ে এক বিক্ষোভকারী মহিলা বলেন, “প্রথমে আইসিডিএসের কয়েকজন কর্মী আবেদনপত্র দিচ্ছিলেন। পরে কয়েকজন বড়লোক শ্রেণির লোককে দিয়ে ফর্ম দেওয়া বন্ধ করে দেওয়া হয়। আমরা অনলাইনে আবেদন করছি। গতকাল ওরা হঠাৎ বলেন, রিসিপ্ট কপি যাচাই করা হবে। বিকেল ৪টের পর আবার জানায় এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। উপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই, দিলে সবাইকে টাকা দিক, নাহলে কাউকে দিতে হবে না”।

    এই বিষয়ে বিজেপি নেতা মিলন ঘোষ বলেন, অন্নপূর্ণা যোজনায় ধুলিয়ান পুরসভা এলাকায় প্রায় ১৯ হাজার আবেদনপত্র জমা পড়েছে। এর মধ্যে সাড়ে ১৬ হাজারের কিছু বেশি আবেদনকারীর ফর্ম ভেরিফাই হয়েছে। বাকিদের কারও নামের বানান ভুল, কারও আবার ভুল নথি জমা পড়েছে। পুরসভা সূত্রে জানতে পেরেছি, ছোটখাটো ভুলের জন্য এখনও তাঁদের নাম ওয়েবসাইটে ওঠেনি। তবে নতুন করে ওয়েবসাইট খুললে সংশোধন করে আপলোড করা হবে বলে জানিয়েছেন তিনি।

    Annapurna Yojana

    এদিকে বিক্ষোভকারীদের দাবি, দ্রুত যদি সমস্যার সমাধান না হয় তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন পুরসভার সামনে সাময়িক উত্তেজনা তৈরি হয়। তবে ধুলিয়ান পুরসভার তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

    বিজেপি বাংলায় ক্ষমতায় আসতেই অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এর অধীন যোগ্য মহিলাদের মাসে মাসে ৩০০০ টাকা করে দেবে সরকার। ১ জুন থেকে আগামী ৯০ দিন এই প্রকল্পে আবেদনের কাজ চলবে।

    Click here to Read More
    Previous Article
    "সারা ভারতে প্রতিবাদ হয়নি, এখানে মিছিল", CAA আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী
    Next Article
    হকারদের জন্য বড় ধাক্কা! ভোটার তালিকায় নাম না থাকলে মিলবে না লাইসেন্স, শহরে কড়া নজরদারি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment