Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভূমিকম্পে কাঁপল মণিপুর! প্রভাব পড়ল গুয়াহাটিতেও, আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: সাতসকাল এবার ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর (Manipur Earthquake)। যেখানে বর্তমানে শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত রয়েছে মণিপুর। সেখানে এবার ভূমিকম্পে ফের একবার উত্তেজনা ছড়ালো। জানা যায় মঙ্গলবার ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠল মনিপুর। পাশাপাশি এই কম্পন অনুভূতিই হয় গুয়াহাটিতে। এবং এই কম্পনের মাত্রা ছিল ৫.২।

    ভূমিকম্পে কাঁপল মণিপুর কম্পন ছড়াল গুয়াহাটিতেও (Manipur Earthquake)

    এই কম্পনের বিষয়ের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫:৫৯ মিনিটে ৩৩ সেকেন্ডের জন্য মনিপুরে এই ভূমিকম্পন হয় (Manipur Earthquake)। মাটি থেকে প্রায় ৬২ কিমি গভীরে ছিল এই কম্পনের কেন্দ্রবিন্দু। পাশাপাশি এই কম্পনের এপিসেন্টার ছিল মণিপুরের কামজং এলাকা (Manipur Earthquake)।

    Manipur Earthquake shakes tremors felt in Guwahati as well

    আরও পড়ুন: শিয়ালদহ-হাওড়া ডিভিশনে পরিষেবা সম্প্রসারণ, ১১টি রুটে অতিরিক্ত EMU ট্রেন চালাবে রেল

    এছাড়াও মণিপুরে হওয়া ভূমিকম্প অনুভূত হয়েছে গুয়াহাটি ও আশপাশের এলাকাতেও। এই ভূমিকম্পের কম্পন শুধু গুয়াহাটি নয়, উত্তর-পূর্ব ভারতের আরও বেশ কয়েকটি এলাকায় অনুভূত হয়। কম্পন টের পাওয়া গিয়েছে নাগাল্যান্ড, অসম ও মেঘালয়েও। তার জেরে উত্তর-পূর্ব ভারতের ওই সব রাজ্যের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন।

    তবে এখনও কোনও জেলা থেকেই ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এই কম্পনের পর প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। পাশাপাশি প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং উত্তর-পূর্ব ভারত ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এ ধরনের কম্পন নতুন নয়। তবুও সতর্কতা জারি করা হয়।

    প্রসঙ্গত সোমবার সকাল ৮:৩২ মিনিটে উত্তরাখণ্ডের পাউরি গাড়োয়াল এলাকাতেও মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যেখানে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩। পাশাপাশি ওই দিনও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি (Manipur Earthquake)।

    Click here to Read More
    Previous Article
    ভোটের ৩ দিন আগে বড় সিদ্ধান্ত! সব সিভিক-ভিলেজ ভলান্টিয়ারদের সরিয়ে দিল কমিশন, পুলিশ লাইনে পাঠানোর নির্দেশ
    Next Article
    Amit Shah Live: কার্শিয়াং-এ অমিত শাহের জনসভা থেকে সরাসরি

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment