Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের মুখে ভবানীপুরে তুলকালাম! কী হচ্ছে হাইভোল্টেজ কেন্দ্রে?

    18 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ভবানীপুরে (Bhawanipur) আবারও উত্তেজনা তৈরি হল। সরকারি জায়গা থেকে পোস্টার খোলাকে কেন্দ্র করে তৃণমূল ও নির্বাচন কমিশনের মধ্যে বিবাদ শুরু হয়। তৃণমূলের অভিযোগ, শুধু তাদের পোস্টারই খোলা হচ্ছে। এই নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান কর্মীরা। যদিও কমিশন ও বিজেপি, দু’পক্ষই এই অভিযোগ মানতে নারাজ। পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়।

    ভবানীপুরে (Bhawanipur) পোস্টার ঘিরে বিতর্ক

    এই ভোটে এবার ভবানীপুর (Bhawanipur) খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারণ এই জায়গা থেকে তৃণমূল ও বিজেপির প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। ভোটের দিন যত এগিয়ে আসছে তত দাম এই জায়গাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। এই অবস্থায় এবার রাজনৈতিক দলের পোস্টটা সরানো নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

    রবিবার সরকারি জায়গা থেকে বিভিন্ন দলের পোস্টার সরানোর কাজ করছিল নির্বাচন কমিশন। এই সময় তৃণমূলের কর্মীরা অভিযোগ করেন, তাদের পোস্টারই বেশি করে খুলে ফেলা হচ্ছে। এর প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান এবং কমিশনের লোকজনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। স্থানীয় তৃণমূল নেতা বাবলু সিং বলেন, অনেক জায়গায় অন্য দলের পোস্টার থাকলেও সেগুলো ছোঁয়া হচ্ছে না। তাঁর অভিযোগ, কমিশনের কিছু কর্মী একপাক্ষিকভাবে কাজ করছে।

    অন্য তৃণমূল কর্মীরাও একই কথা বলেন। তাঁদের দাবি, বিজেপির পোস্টার না খুলে তৃণমূলের ব্যানার সরানো হচ্ছে। এই নিয়ে এলাকায় স্লোগান ওঠে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভবানীপুর (Bhawanipur) থানার পুলিশ। সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

    TMC Targets One Lakh Vote Lead for Mamata Banerjee in Bhawanipore

    আরও পড়ুনঃ ভোটের আগে বড় অ্যাকশন! ৭২ ঘণ্টার ডেডলাইনে ‘দাগি’দের ধরার কড়া নির্দেশ কমিশনের

    যদিও নির্বাচন কমিশন জানায়, তারা নিয়ম মেনেই সরকারি জায়গা থেকে সব দলের পোস্টার সরাচ্ছিল। কোনও পক্ষপাত করা হয়নি। বিজেপিও তৃণমূলের অভিযোগ মানেনি। দলের নেতা ইন্দ্রজিৎ খটিক বলেন, তাদের পোস্টারও সরানো হয়েছে। সরকারি জায়গায় পোস্টার লাগানোই নিয়মবিরুদ্ধ এটাই তিনি মনে করিয়ে দেন। সব মিলিয়ে ভোটের আগে ভবানীপুরে (Bhawanipur) রাজনৈতিক উত্তেজনা আবারও বেড়ে গেল।

    Click here to Read More
    Previous Article
    ‘২০ এপ্রিলের মধ্যে..,’ DA ইস্যুতে ভোট-বাক্সে ‘খেলা’? আল্টিমেটাম সরকারি কর্মীচারীদের
    Next Article
    মগরাহাট পশ্চিমে তৃণমূল প্রার্থী-কে কাছে পেয়ে মানুষের উচ্ছ্বাস

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment