Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের মধ্যেই ফের এক দফায় DA বাড়ছে সরকারি কর্মীদের, ‘চাপ’ বাড়ছে রাজ্য সরকারের

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ গত ফেব্রুয়ারী মাসে ৪% ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। যদিও সেই মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনও জারি হয়নি। কবে থেকে বর্ধিত ভাতা কার্যকর হবে সেই নিয়ে যেমন চর্চা চলছে তেমনি বকেয়া ডিএ নিয়েও জট এখনও পুরোপুরি খোলেনি। সবমিলিয়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের (Government Employees) মধ্যে। এরই মাঝে সুখবর দিতে চলেছে কেন্দ্র (Central Government)।

    কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি শীঘ্রই | Dearness Allowance

    কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ২০২৬ সালের জানুয়ারিতে ডিএ ও ডিআর বৃদ্ধির জন্য অপেক্ষায় আছেন। নর্থ ব্লক সূত্রের খবর, ফের একবার ডিএ বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ফের এক দফায় মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করতে চলছে (DA Hike News) কেন্দ্র সরকার।

    সূত্রের খবর, এবার ২% থেকে ৪% পর্যন্ত ডিএ বৃদ্ধি হতে পারে। বর্তমান ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যা জানুয়ারি থেকেই লাগু হবে। সূত্রের খবর, কমপক্ষে ২% ডিএ বৃদ্ধি করা হতে পারে এবার। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক (সিপিআই-আইডব্লিউ) অনুযায়ী মনে করা হচ্ছে এবার মহার্ঘ ভাতা বর্তমান ৫৮% থেকে ২-৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬০-৬৪ শতাংশ হতে পারে।

    কেন্দ্র ডিএ বাড়ালে চিন্তা বাড়বে রাজ্যের?

    ভোটের প্রচারে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই। বিজেপির অন্যতম প্রচারের বিষয় ডিএ। রাজ্যে বিজেপির ইস্তেহার ঘোষণার সময়ই শাহ জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে।

    dearness allowance(116)

    আরও পড়ুন: ‘প্রচারে যাচ্ছি’ অজুহাতে ট্রাফিক আইনের ছাড়, শহরজুড়ে চলছে তৃণমূলের বাইক বাহিনীর দাপট

    শুধু তাই নয়, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন হবে বলেও ঘোষণা করা হয়েছে। যা অস্বস্তি বাড়িয়েছে শাসকদল তৃণমূলের। এরই মধ্যে বাংলায় ভোটের যখন মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তখন কেন্দ্র ফের একদফায় ডিএ বৃদ্ধি করলে রাজ্য সরকারের ওপর চাপ আরও বাড়তে পারে বলেই মত পর্যবেক্ষকদের একাংশের।

    Click here to Read More
    Previous Article
    ফের LPG ডেলিভারিতে বদল! বুকিংয়ের কত দিনের মধ্যে মিলবে গ্যাস? জানুন
    Next Article
    ক্রমশ সম্পর্কে উন্নতি! গুরুত্বপূর্ণ বৈঠকে মুখোমুখি ভারত-চিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment