Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ফের LPG ডেলিভারিতে বদল! বুকিংয়ের কত দিনের মধ্যে মিলবে গ্যাস? জানুন

    3 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ গত কয়েকদিন ধরে এলপিজি সিলিন্ডার বুকিং (LPG Booking) করেও সময়মতো ডেলিভারি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন বহু গ্রাহক। আন্তর্জাতিক পরিস্থিতির জেরে কাঁচা তেল ও গ্যাসের সরবরাহে চাপ তৈরি হওয়ায় এই সমস্যা আরও বাড়ে। তবে এখন সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। সরবরাহ ব্যবস্থায় উন্নতি আসায় আবার স্বাভাবিক ছন্দে ফিরছে এলপিজি পরিষেবা, ফলে গ্রাহকদের অপেক্ষার সময়ও কমতে শুরু করেছে।

    এলপিজি বুকিং (LPG Booking) অপেক্ষার সময় কমল

    দেশে কিছুদিন ধরেই এলপিজি সিলিন্ডার ডেলিভারিতে দেরি হচ্ছিল। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে তেলের জোগানে প্রভাব পড়ায় এই সমস্যা বাড়ে। ফলে বুকিং (LPG Booking) করার পরও অনেক গ্রাহককে বেশ কিছুদিন অপেক্ষা করতে হচ্ছিল। এই পরিস্থিতির মধ্যেই স্বস্তির খবর দিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, এখন প্রতিদিন ৪৬ থেকে ৫০ লক্ষ গ্যাস বুকিং হচ্ছে এবং ডেলিভারিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

    ১৬ এপ্রিল একদিনেই প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার গ্রাহকদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এখন ঘরোয়া গ্যাসের সরবরাহে তেমন কোনও সমস্যা নেই। ডিস্ট্রিবিউটরদের কাছেও পর্যাপ্ত সিলিন্ডার মজুত রয়েছে। মোট বুকিংয়ের প্রায় ৯৮ শতাংশ অনলাইনের মাধ্যমে হচ্ছে। পাশাপাশি, ডেলিভারির সময় যাচাই প্রক্রিয়া বাড়ানোয় অবৈধ সরবরাহও অনেকটাই কমেছে।

    পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী ও ছোট ব্যবসায়ীদের জন্য ছোট ৫ কেজির সিলিন্ডারের সরবরাহও বাড়ানো হয়েছে। ২৩ মার্চ থেকে এখন পর্যন্ত ১৬.৪১ লক্ষের বেশি ছোট সিলিন্ডার বিক্রি হয়েছে। বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রেও পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে। এখন প্রায় ৭০ শতাংশ পর্যন্ত সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

    LPG Cylinder strict steps to maintain supply emphasis on green fuel

    আরও পড়ুনঃ সুপ্রিম রায়ের পরও বন্ধ দরজা! ট্রাইবুনালে ঢুকতেই পারলেন না ‘ডিলিটেড’ ভোটাররা

    অর্থাৎ, এখন গ্যাস বুকিং (LPG Booking) করলে আগের মতো এত দেরি হচ্ছে না। সরবরাহ ব্যবস্থা ঠিক হওয়ায় গ্রাহকদের আর আগের মতো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না, বরং তুলনামূলক কম সময়েই সিলিন্ডার পৌঁছে যাচ্ছে বাড়িতে।

    Click here to Read More
    Previous Article
    প্রায় দুই দশক পর ! মনোজ আগরওয়াল-এর জেলা সফরকে নিয়ে বিশেষ ব্যবস্থা কেন্দ্রের
    Next Article
    ভোটের মধ্যেই ফের এক দফায় DA বাড়ছে সরকারি কর্মীদের, ‘চাপ’ বাড়ছে রাজ্য সরকারের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment