Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটের আগে চাপে তৃণমূল? কী বললেন অভিষেক

    2 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই মালদা ও মুর্শিদাবাদে রাজনৈতিক লড়াই জটিল হচ্ছে। কংগ্রেস, মিম, নতুন দল, সব মিলিয়ে এই দুই জেলায় ফল কোন দিকে যাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই পরিস্থিতিতে নিজের দলের অবস্থান শক্ত করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সরাসরি মাঠে নামার বার্তা দিলেন। দলীয় নেতাদের তিনি বুঝিয়ে দিলেন ভোটের আগে কীভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, আর কীভাবে লড়াইটা জিততে হবে।

    কী বার্তা দিলেন অভিষেক (Abhishek Banerjee)?

    মঙ্গলবার একটি ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বিভিন্ন স্তরের তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখানে মালদা ও মুর্শিদাবাদের নেতাদের আলাদা করে সতর্ক করেন তিনি। তিনি বলেন, এই দুই জেলায় লড়াই কঠিন, তাই সাধারণ মানুষকে পরিষ্কারভাবে বোঝাতে হবে কাকে ভোট দিলে কী ফল হতে পারে।তিনি বলেন, কংগ্রেসকে ভোট দিলে শেষ পর্যন্ত বিজেপিরই সুবিধা হবে, এই কথাটা মানুষকে বুঝিয়ে বলতে হবে। পাশাপাশি প্রশ্ন তোলেন, কংগ্রেস কি সত্যিই কোথাও বিজেপিকে আটকাতে পেরেছে? এমনকি ভবিষ্যতে কংগ্রেসের নির্বাচিত নেতারা দল বদল করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

    বাড়ি বাড়ি পৌঁছনোর নির্দেশ

    ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে দলের কর্মীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, আগামী কয়েকদিন গ্রামে গ্রামে গিয়ে ছোট ছোট বৈঠক করতে হবে। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে সরকারের বিভিন্ন প্রকল্প, যেমন লক্ষ্মীর ভান্ডার, যুবশ্রী, এসবের সুবিধা বোঝাতে হবে। তিনি স্পষ্ট ভাবে বলেন, এই প্রকল্পগুলিতে কেন্দ্রের কোনও টাকা নেই, সবটাই রাজ্য সরকারের উদ্যোগ। তাই তৃণমূল জিতলে মানুষ উপকৃত হবেন, আর বিজেপি জিতলে সেই সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এই বার্তাও ছড়িয়ে দিতে বলেন তিনি।

    বিজেপি ও কমিশনকে নিশানা

    বৈঠকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, বিরোধী থাকতেই যদি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হয়, তাহলে ক্ষমতায় এলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

    একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, তাঁর ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু বিজেপির ক্ষেত্রে তেমন কড়াকড়ি দেখা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার কথাও জানান তিনি।

    Abhishek Banerjee to Lead 3 Key Rallies in Nandigram Ahead of Bengal Polls

    আরও পড়ুনঃ মুখে ‘জয় বাংলা’, হাতে তৃণমূলের পতাকা নিয়ে অদিতি মুন্সির প্রচারে নাইজেরিয়ান! কমিশনের দ্বারস্থ বিজেপি

    এদিন বৈঠকে নিজের দলের নেতাদেরও ছাড় দেননি অভিষেক (Abhishek Banerjee)। তিনি বলেন, আগামী ১৫ দিনের কাজের উপরই অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। ভালো ফল করলে পুরস্কার মিলবে, আর খারাপ ফল হলে টিকিট পাওয়া কঠিন হবে। তিনি আরও বলেন, শুধু বড় বড় কথা বললেই হবে না, কোথা থেকে ভোটে লিড আসবে তা আগে থেকেই ঠিক করে রাখতে হবে। মাঠে নেমে পরিকল্পনা করে কাজ করার উপরই জোর দেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    বদলাবে সংঘাতের সমীকরণ? ৩৩ বছর পর সম্পন্ন হল ইজরায়েল-লেবাননের মধ্যে সরাসরি আলোচনা
    Next Article
    বুধে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কতদিন চলবে? আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment