Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোট শেষ হতেই বড় ইঙ্গিত! কোন জায়গায়, কত আসনে এগোচ্ছে তৃণমূল, জানালেন মমতা

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্কঃ প্রথম দফার ভোট শেষ হতেই রাজ্যে রাজনৈতিক হিসেব-নিকেশ শুরু হয়ে গেছে জোরকদমে। কোথায় কে এগিয়ে, কোন দল কতটা শক্ত অবস্থানে তা নিয়ে চলছে জোর আলোচনা। এই আবহেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটের ছবি, বিরোধীদের দাবি আর নিজের দলের অবস্থান, সব মিলিয়ে এদিন স্পষ্ট বার্তা দিলেন তিনি।

    প্রথম দফার ভোটের পর তৃণমূলের অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা মমতার (Mamata Banerjee)

    কলকাতার চৌরঙ্গীর সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি কেন্দ্রের সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন। তিনি বলেন, ভোটের আগেই জয়ের দাবি করা মানে সাধারণ মানুষকে অবিশ্বাস করা। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে আগে থেকেই কেউ জয়ের কথা বলে দিতে পারে। এতে ইভিএম নিয়ে পরোক্ষ সন্দেহও প্রকাশ করেন তিনি।

    উল্লেখ্য, প্রথম দফায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বেশ কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা সামনে এলেও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণ বলেই প্রশাসনের দাবি। ভোটারদের অংশগ্রহণও ছিল নজরকাড়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দেন, অনেক জায়গায় তৎপর ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

    তবে পুরোটা যে নির্বিঘ্ন ছিল, তা নয়। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারকে মারধরের অভিযোগ ওঠে। আসানসোলে অগ্নিমিত্রা পালের কনভয়ের গাড়িতে ভাঙচুরের ঘটনাও সামনে আসে। মুর্শিদাবাদের নওদায় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে বচসা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

    এই পরিস্থিতির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, প্রথম দফার ভোটের ভিত্তিতে তৃণমূল ইতিমধ্যেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তাঁর কথায়, “আমরা অলরেডি জেতার জায়গায় এসে গেছি।” পাশাপাশি তিনি কর্মী-সমর্থকদের আগামী দফাগুলিতেও একইভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

    Mamata Banerjee promises Sundarban district amid poll heat

    আরও পড়ুনঃ ‘বাকিদের কী হবে?’ প্রশ্ন শুনেই কল্যাণকে সোজা হাই কোর্টে যেতে বললেন প্রধান বিচারপতি

    অন্যদিকে, বিজেপির পক্ষ থেকেও বড় দাবি করা হয়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ১৫২টির মধ্যে অন্তত ১২৫টি আসন জিতবে বিজেপি। তৃণমূল নেতা কুণাল ঘোষ পাল্টা দাবি করেন, এই আসনগুলির মধ্যে ১৩২ থেকে ১৩৫টি আসন পাবে তৃণমূলই। সব মিলিয়ে প্রথম দফার ভোটের পর রাজনৈতিক দাবিদাওয়া চরমে উঠেছে। তবে শেষ কথা বলবে ভোটের ফলাফল, যা জানা যাবে আগামী ৪ মে।

    Click here to Read More
    Previous Article
    বাংলার মেয়েদের জন্য মোদীর মহা-উপহার! বছরে ৩৬ হাজার টাকা থেকে লাখপতি হওয়ার হাতছানি!
    Next Article
    সকাল ১১টা থেকে ৩টে অব্দি ‘সেল্ফ লকডাউন’! হঠাৎ কেন এমন নির্দেশ?

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment