Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উত্তরবঙ্গে ট্রেন সংকট! হলদিবাড়ি-জলপাইগুড়িতে পরিষেবা বন্ধে ক্ষুব্ধ যাত্রী মহল

    8 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ভোটের আগে ঢাকঢোল পিটিয়ে যে ট্রেন চালু হয়েছিল তা নির্বাচন মিটতেই আচমকা উধাও হয়ে যায়। লোকসভা নির্বাচনে ঠিক প্রাক্কালে হলদিবাড়ি স্টেশন থেকে ঘটা করে চালু হয়েছিল বালুরঘাট ও বামন ঘাটি দুটি এক্সপ্রেস ট্রেন। তবে ভোট মিটতে সেই ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়, কোন কারণ না বলে। ‌ যার ফলে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ (Indian Railways)।

    হলদিবাড়ি-জলপাইগুড়িতে ট্রেন বন্ধ, ক্ষোভ বাড়ছে যাত্রী মহলে (Indian Railways)

    বাড়ি স্টেশন থেকে অত্যন্ত ঘটা করে চালু করা হয়েছিল বালুরঘাট এবং বামনহাটগামী দুটি প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা। কিন্তু নির্বাচন মেটার পর, গত ২২ মে অজ্ঞাত কারণে শিলিগুড়ি থেকে হলদিবাড়ি পর্যন্ত এই ট্রেন দুটি বাতিল করে দেওয়া হয় (Indian Railways)।

    Indian Railways train services suspended on the Haldibari-Jalpaiguri routeআরও পড়ুন: পনির রান্না করতে গিয়ে কোথায় ভুল হচ্ছে? নরম রাখতে জেনে নিন বিশেষ টোটকা

    এরপর পরপর তিনবার বাতিল করার মেয়াদ বাড়িয়ে শেষপর্যন্ত আগামী ৮ জুন অবধি ট্রেন দুটির চাকা স্তব্ধ রাখার ঘোষণা করা হয়েছে। রেলের এই ‘ভোটমুখী’ আচরণে ক্ষোভে ফুঁসছেন হলদিবাড়ি ও জলপাইগুড়ির সাধারণ নিত্যযাত্রীরা।

    কিন্তু কেন হুট করে বন্ধ হলো এই যাত্রী পরিষেবা? এই কোটি টাকার প্রশ্নের জবাবে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম (DRM) কিরেন্দ্র নারা সংবাদমাধ্যমের সামনে মুখ খুুলতে চায়নি। কুলুপ এঁটেছেন। তিনি এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও কিছুই জানাতে সম্মত হননি। রেলের এই রহস্যজনক নীরবতায় ক্ষোভের আগুন আরও উসকে গিয়েছে।

    এই দুটি গুরুত্বপূর্ণ ট্রেন বন্ধ হওয়ায় পাহাড়-তরাইয়ের এই অঞ্চলের মানুষ চূড়ান্ত বিপাকে পড়েছেন। নিত্যযাত্রীদের দাবি, সকাল সকাল শিলিগুড়ি যাওয়ার জন্য এই ট্রেন দুটি খুব ভাল ছিল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রোগী দেখানোর ক্ষেত্রে তাঁদের দারুণ সুবিধা হত। এখন আমরা অথৈ জলে পড়েছি, কারণ অত সকালে আর কোনও বাস বা ট্রেনের বিকল্প পরিষেবা চালু নেই (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী
    Next Article
    NCPI কি বাংলাদেশের দল? বিস্ফোরক দাবি অধীরের

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment