Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ব্রাজিলের কাঁটা ঘায়ে নুন ছিটিয়ে দিলো জার্মানি! সাম্বা ব্রিগেডকে টপকে গড়লো নতুন বিশ্বরেকর্ড

    6 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (FIFA World Cup 2026) কুরাসওকে নির্মমভাবে ধ্বংস করে অভিযান শুরু করেছে জার্মানি (Germany)। সাহসী ফুটবল খেলতে গিয়ে জার্মানিকে পুরোপুরি ম্যাচের নিয়ন্ত্রণ উপহার দিয়েছিল মাত্র ১ লক্ষ ৫৮ হাজার জনসংখ্যা বিশিষ্ট দেশটি। ফলস্বরূপ জার্মান আক্রমণের মুখে একটা সময়ের পর অসহায় আত্মসমর্পণ করে কুরাসাও। ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-১। আর এই স্কোরলাইন দেখে অনেকেরই মনে পড়ে যায় ২০১৪ বিশ্বকাপে ব্রাজিল (Brazil) বনাম জার্মানি ম্যাচের স্কোরলাইন।

    ১২ বছর আগের সেই বিশ্বকাপ সেমিফাইনালে একইভাবে আয়োজক ব্রাজিলকে ধ্বংস করে দিয়েছিল জার্মানরা। অপরদিকে ব্রাজিলের এবারের ফুটবল বিশ্বকাপের শুরুটা একেবারেই ভালো হয়নি। শক্তিশালী মরক্কোর বিরুদ্ধে ভিনিসিয়সের দুরন্ত গোল এবং অ্যালিশনের গ্লাভসে ভর করে হার বাঁচিয়েছিল সাম্বা ব্রিগেড। তার মধ্যে চিরশত্রু জার্মানির সেই দুঃখের স্মৃতিকে উস্কে দেওয়া যেন ভক্তদের যন্ত্রণা আরও কিছুটা বাড়িয়ে দিয়েছে।

    তবে এইদিন শুধুমাত্র সেই দুঃসহ স্মৃতি উস্কে দিয়েই থেমে যায়নি জার্মানি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলসংগ্রাহক দেশের তালিকায় ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে এসেছে ইউরোপের এই ফুটবল দানবরা। প্রথম ম্যাচেই যে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে তারা, তাতে অনেকেই আশঙ্কা করছেন যে শেষপর্যন্ত হয়তো এই বিশেষ সম্মান চিরতরে হারাতে হবে ব্রাজিলকে।

    আরও পড়ুন: বিশ্বকাপের প্রথম অঘটন! ইউরো জয়ী স্পেনকে রুখে দিলো ৫ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট কেপ ভার্দে

    প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে ভিনিসিয়স জুনিয়রের গোলের পর বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের গোলসংখ্যা দাঁড়ায় ২৩৮। কিন্তু কুরাসাওকে বিধ্বস্ত করার পর এখন বিশ্বকাপে জার্মানির গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯-এ। আর এই মুহূর্তে দুই দল যা প্রদর্শন করেছে তারপর অনেকেই ধরে নিচ্ছেন যে চলতি বিশ্বকাপের শেষে এই দৌড়ে জার্মানিই এগিয়ে থাকবে।

    আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস! আর্জেন্টিনার জার্সি গায়ে বড় রেকর্ড গড়তে চলেছেন মেসি

    ২০১৪ সালে বিশ্বজয়ের পর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করে ৪ বারের বিশ্বজয়ীরা। এই দুইবারই গ্রুপ পর্বের বাঁধা টপকে নকআউটে পৌঁছতে ব্যর্থ হয় জার্মানরা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে উড়িয়ে ফুটবল বিশ্বকে যেন বার্তা দিয়ে রাখলো জার্মানি।

     

    Click here to Read More
    Previous Article
    ৩০০ টাকা কমে রান্নার গ্যাস পেতে করতে হবে অপেক্ষা! চালু হল ফর্ম ফিলাপ
    Next Article
    জমে উঠেছে গ্রূপ এইচ! স্পেনের পর আটকে গেল উরুগুয়ে, দুর্দান্ত গোলকিপিং সৌদি আরবের আল ওয়াইসের

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment