Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কালই শেষ জনকল্যাণ শিবির, এর মধ্যে আবেদন করতে না পারলে কী হবে? জানালেন মন্ত্রী

    8 hours ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে নতুন সরকারের প্রথম জনকল্যাণ শিবির ব্যাপক সাফল্য পেয়েছে। গত ১৫ জুন থেকে শুরু হয়েছে এই শিবির। কলকাতা পুরসভার মোট ১৬ টি বরোতে শুরু হয়েছে জনকল্যাণ শিবির। ১৫, ১৬ এবং ১৭ জুন এই তিন দিন ধরে চলবে শিবির। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে শিবির। কেন্দ্র ও রাজ্য সরকারের মোট ৫৫ টি প্রকল্প (Annapurna Yojana) সম্পর্কে জনসাধারণকে জানানো এবং পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে এই ক্যাম্প চালু করা হয়েছে। এই সময়ে এই শিবিরগুলিতে বিভিন্ন সরকারি পরিষেবা পাওয়ার পাশাপাশি সরকারি প্রকল্পগুলিতে আবেদন প্রক্রিয়াও চলবে।

    রাজ্যে চালু হয়েছে জনকল্যাণ শিবির (Annapurna Yojana)

    বিভিন্ন চালু সরকারি প্রকল্প যেমন অন্নপূর্ণা যোজনা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যুবশক্তি প্রকল্প, কিষাণ যোজনার মতো প্রকল্পগুলিতে নতুন করে নাম লেখানো যাবে। এছাড়া ভোটার, আধার কার্ড বা অন্যান্য সরকারি পরিচয়পত্রে কোনও ভুলত্রুটি থাকলে তাও সংশোধন করা যাবে শিবিরে। সরকারি সূত্রে খবর, সোমবার বিকেল পর্যন্ত ১০২৫ টি শিবির অনুষ্ঠিত হয়েছে রাজ্যে।

    What will happen if Annapurna Yojana application not done in jankalyan shivir

    মহিলাদের অংশগ্রহণের হার বেশি: প্রায় ৪ লক্ষ ২১ হাজার মহিলা সোমবার পর্যন্ত শিবিরে অংশ নিয়েছেন। অন্যদিকে প্রায় ৩ লক্ষ ৬৭ হাজার পুরুষ শিবিরে গিয়েছেন বিভিন্ন প্রকল্প এবং সরকারি পরিষেবার সুবিধা পেতে। মহিলাদের যোগদানের হার উল্লেখযোগ্য ভাবেই বেশি। তবে দুদিনেই কার্যত উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে শিবিরগুলিতে। কিছু কিছু জায়গায় ফর্ম শেষ হয়ে গিয়েছে বলেও শোনা গিয়েছে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, এই তিনদিনের মধ্যে যদি কেউ সংশ্লিষ্ট প্রকল্পের ফর্ম সংগ্রহ করে আবেদন করতে না পারেন তবে কী হবে?

    আরও পড়ুন : নামমাত্র দামে এলপিজি সিলিন্ডার, ফ্রি তে গ্যাস সংযোগ, কী কী সুবিধা উজ্জ্বলা যোজনায়?

    কী বললেন মন্ত্রী: ১৭ তারিখের মধ্যে যদি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পে আবেদন না করা যায় তবে কি পরে আর আবেদন করা যাবে? সেক্ষেত্রে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে টাকা? প্রশ্নের উত্তর দিয়েছেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি স্পষ্টই জানিয়েছেন, তিনদিনের একটি ক্যাম্পেন চলছে মানে সরকার যে তিনদিনই পরিষেবা দেবে তা নয়। তিনদিন পরেও এই পরিষেবা নিরন্তর চলবে। সরকারের বিভিন্ন কার্যালয় থেকে সাধারণ মানুষ সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন।

    আরও পড়ুন : আড়াই মাস পর মিলল আশার আলো, রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

    অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলির এতটাই চাহিদা দিয়ে যে দিনের শুরুতেই ফর্ম শেষ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটছে। আবেদনপত্র শেষ হয়ে যাওয়ায় কিছু বরোতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় বলেও খবর। যদিও পুরসভার আধিকারিকরা ঘোষণা করেন, নতুন করে ফর্ম এলেই ওয়ার্ডে ঘোষণা করে দেওয়া হবে। প্রয়োজনে পুরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা দেবেন।

    Click here to Read More
    Previous Article
    অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া তথ্য, কাদের নাম ভেরিফাই হল? জানিয়ে দিল সরকার
    Next Article
    উত্তরবঙ্গে ট্রেন সংকট! হলদিবাড়ি-জলপাইগুড়িতে পরিষেবা বন্ধে ক্ষুব্ধ যাত্রী মহল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment