Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কলকাতায় এসেই দীর্ঘ যন্ত্রণার অবসান! রোবোটিক অস্ত্রোপচারে বাংলাদেশি যুবককে সুস্থ করল ডিসান হসপিটাল

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে গিয়েছে কলকাতা। এই আবহেই সাফল্যের নয়া নজির গড়ল ডিসান হাসপাতাল (Desun Hospital)। ইতিমধ্যেই এই হাসপাতাল রোবোটিক ইউরোলজিক্যাল অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশের পঞ্চগড়ের বাসিন্দা হরগোপাল রায়কে সুস্থ জীবনে ফিরতে সাহায্য করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পেট এবং কোমরের ব্যথায় ভুগছিলেন হরগোপাল। এমতাবস্থায়, তিনি বাংলাদেশে বেশ কয়েকজন চিকিৎসকের কাছে পরামর্শের জন্য গেলেও সঠিক কারণ নির্ণয় করা যায়নি।

    রোবোটিক অস্ত্রোপচারে বাংলাদেশি যুবককে সুস্থ করল ডিসান হসপিটাল (Desun Hospital):

    তারপরে সুস্থতার আশায় তিনি কলকাতায় আসেন। সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বুঝতে পারেন হরগোপালের ডান কিডনিতে পেলভি ইউরেটেরিক জাংশন (PUJ) অবস্ট্রাকশন রয়েছে। আর সেই কারণেই কিডনি থেকে মূত্রের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় হাইড্রোনেফ্রোসিস তথা কিডনি ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছিল।

    এছাড়াও, চিকিৎসকরা এটাও জানতে পারেন যে, হরগোপালের কিডনির নিচের অংশে একটি পাথর রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং কিডনির যাতে স্থায়ী ক্ষতি না হয় সেই কারণে চিকিৎসকরা সময়মতো চিকিৎসা শুরু করেন। কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডাক্তার সুজয় বসাকের নেতৃত্বে চিকিৎসক দল সিদ্ধান্ত নেন রোবটিক অ্যাসিস্ট্যাড পাইলোপ্লাস্টির। যেটি একটি অত্যাধুনিক পদ্ধতি। এটি নির্ভুলতার পাশাপাশি সার্জারির ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দেয়।

    Desun Hospital cures Bangladeshi youth through robotic surgery.

    এই অত্যাধুনিক অস্ত্রোপচারের রোবোটিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যান্ডারসন-হাইনস পাইলোপ্লাস্টির মাধ্যমে মূত্র নিষ্কাশনের পথ পুনর্গঠন করা হয় এবং স্বাভাবিক মূত্রপ্রবাহ ফিরিয়ে আনতে ডিজে স্টেন্ট স্থাপন করা হয়। আর এইভাবেই রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সফল অস্ত্রোপচারের জেরে হরগোপালের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয় এবং তিনি হাসপাতাল থেকে ছাড়াও পান।

    আরও পড়ুন: ভারত-জাপানের যুগলবন্দী ঝটকা দেবে চিনকে! দক্ষিণের এই রাজ্যে গড়ে উঠবে বিরল খনিজের সাম্রাজ্য

    সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে চিকিৎসক সুজয় বসাক জানিয়েছেন, রোবোটিক সার্জারি অপেক্ষাকৃত জটিল ইউরোলজিক্যাল পুনর্গঠনমূলক অস্ত্রোপচারের ক্ষেত্রে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছে। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে এহেন অস্ত্রোপচারের মাধ্যমে নির্ভুলতার পাশাপাশি রোগী দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই অস্ত্রোপচারের ক্ষেত্রে কম রক্তক্ষরণ ঘটে ও ব্যথাও কম অনুভূত হয়। এদিকে, এই বিরাট সাফল্যের প্রসঙ্গে ডিসান হসপিটালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্ত জানিয়েছেন, প্রযুক্তিনির্ভর চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আন্তর্জাতিক রোগীর ক্ষেত্রে এটাই ওই হাসপাতালের প্রথম রোবোটিক ইউরোলজিক্যাল অস্ত্রোপচার। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন ভারত সহ বাংলাদেশ এবং অন্যান্য পড়শি দেশগুলির রোগীদের ক্ষেত্রে বিশ্বমানের চিকিৎসা নিশ্চিত করতে ডিসান হাসপাতাল প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।

    আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাবমূর্তি! ভুয়ো পোস্টে ক্ষুব্ধ হয়ে ফেসবুক পেজের বিরুদ্ধে থানায় অভিযোগ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

    অপরদিকে, দীর্ঘ রোগভোগের পর সুস্থ জীবনে ফিরে স্বাভাবিকভাবেই আনন্দিত হরগোপাল। তিনি জানিয়েছেন, অনেকদিন ধরে অসহ্য যন্ত্রণার মধ্যে থেকেও সঠিক সমাধান মিলছিল না। ডিসান হাসপাতালে এসে অস্ত্রোপচারের মাধ্যমেই তিনি সুস্থ হয়েছেন। এমতাবস্থায়, হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্যান্য কর্মীদের তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

    Click here to Read More
    Previous Article
    'আমাকে নারী বিদ্বেষী বলে কি হবে' কাকলি ঘোষ দস্তিদারকে বেনজির আক্রমণ কল্যাণ ব্যানার্জির
    Next Article
    বিরোধী দলনেতা পদ নিয়ে হাইকোর্টে লড়াই! স্পিকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন বিচারপতির

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment