Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ট্রাইব্যুনালে ‘ক্লিয়ার’ হলেই ভোট? আজ সুপ্রিম কোর্টে বড় রায়ের অপেক্ষায় রাজ্য

    5 days ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাওয়ার পর অনেকের নাম বাদ পড়েছে। সেই সব মানুষদের মধ্যে যাঁরা ট্রাইব্যুনালে গিয়ে নিজেদের নাম ‘ক্লিয়ার’ করিয়েছেন, তাঁরা কি এ বার ভোট দিতে পারবেন? এই প্রশ্ন ঘিরেই এখন জোর চর্চা। আজ এই বিষয়েই সুপ্রিম কোর্টে (Supreme Court) গুরুত্বপূর্ণ শুনানি, যার দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য।

    ভোটের আগে নির্দিষ্ট সময়ের পর ভোটার তালিকা ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়। তার পর আর নতুন করে নাম তোলা বা সংশোধনের সুযোগ থাকে না। কিন্তু এ বার সেই তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণে অনেকেই অ্যাপিলেট ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। জানা যাচ্ছে, এইসব আবেদনকারীদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই ট্রাইব্যুনাল থেকে ‘ক্লিয়ার’ হয়েছেন। এখন মূল প্রশ্ন, তালিকা ফ্রিজ় হয়ে যাওয়ার পরেও তাঁদের কি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে?

    আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) গুরুত্বপূর্ণ শুনানি

    এই বিষয়েই আজ, সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি হওয়ার কথা। গত শুক্রবার মামলাটি উঠতেই প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচী জানিয়েছিলেন, ১৩ এপ্রিল এই ‘ফ্রিজ়িং’ সংক্রান্ত বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপও নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

    শীর্ষ আদালতের এই মন্তব্যের পরই আশাবাদী হয়ে উঠেছেন প্রায় ২৭ লক্ষ ভোটার, যাঁদের নাম এখনও অ্যাজুডিকেশন তালিকায় রয়েছে। আইনজীবীদের একাংশ মনে করছেন, ট্রাইব্যুনালে ‘ক্লিয়ার’ হওয়ার পর যদি সুপ্রিম কোর্ট (Supreme Court) বিশেষ সিদ্ধান্ত নেয়, তাহলে তাঁদের ভোটাধিকার নিশ্চিত হতে পারে। এমন হলে তা একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হিসেবে ধরা হবে।

    আজকের শুনানিতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসতে পারে।

    প্রথমত, অ্যাজুডিকেশন তালিকায় থাকা ভোটারদের আবেদন খতিয়ে দেখতে ট্রাইব্যুনালগুলি কাজ শুরু করেছে কি না। এই বিষয়টির উপরেই নির্ভর করছে ‘ক্লিয়ার’ হওয়া ভোটারদের ভোট দেওয়ার সুযোগ মিলবে কি না।

    দ্বিতীয়ত, মালদার মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনায় এনআইএ-র তদন্ত কতদূর এগিয়েছে, তা নিয়ে রিপোর্ট জমা পড়তে পারে। সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট পর্যালোচনা করতে পারে।

    তৃতীয়ত, বাংলার ১৩ জন বৈধ পাসপোর্টধারী ভোটার, যাঁদের নাম চূড়ান্ত তালিকায় নেই, তাঁদের বিষয়টিও আদালতে উঠতে পারে। তাঁদের নাম অগ্রাধিকার ভিত্তিতে ট্রাইব্যুনালে বিবেচনা করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

    Supreme Court to decide voting rights soon

    আরও পড়ুনঃ ‘প্রথমে দেখাবে বিজেপি জিতছে!’ গণনা নিয়ে বড় সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

    সব মিলিয়ে, আজকের এই শুনানির ফলাফলের উপর অনেকটাই নির্ভর করছে বাদ পড়া ভোটারদের ভবিষ্যৎ। আদালত (Supreme Court) কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই এখন নজর সবার।

    Click here to Read More
    Previous Article
    পাহাড়ে যাওয়া এখন আরও সহজ! NJP যেতে নতুন ট্রেন ঘোষণা করল রেল, জানুন টাইমটেবিল
    Next Article
    গরমের মাঝেই সোমে ৫ জেলায় স্বস্তির বৃষ্টি, ঝড়ের সম্ভাবনা বিকেলে : আবহাওয়ার খবর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment