Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    তীব্র গরমে হু হু করে বাড়ছে এসি-কুলারের ব্যবহার! এপ্রিলেই ভাঙল বিদ্যুতের চাহিদার সমস্ত রেকর্ড

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই তীব্র দাবদাহে রীতিমতো দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রতিবছরই এই সময়টায় বিদ্যুতের তুমুল চাহিদা (Electricity Demand) পরিলক্ষিত হয়। তবে, এবার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। মূলত, প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনার ও কুলারের মতো কুলিং অ্যাপ্লায়েন্সের ব্যবহার বেড়ে যাওয়ায়, গত শুক্রবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা রেকর্ড ২৫২.০৭ গিগাওয়াটে পৌঁছে যায়। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এর অর্থ হল, দেশে এর আগে একদিনে এত বেশি চাহিদা কখনও পরিলক্ষিত হয়নি। এর আগে, বিদ্যুৎ মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪ সালের মে মাসে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২৫০ গিগাওয়াট রেকর্ড করা হয়েছিল।

    এপ্রিলেই ভাঙল বিদ্যুতের চাহিদার (Electricity Demand) সমস্ত রেকর্ড:

    এই গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ ২৭০ গিগাওয়াটে পৌঁছতে পারে: মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ এপ্রিল দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২৫২.০৭ গিগাওয়াট।  যেখানে ২৩ এপ্রিল এটিনছিল ২৪০.১২ গিগাওয়াট এবং গত ২২ এপ্রিল এই পরিসংখ্যান ছিল ২৩৯.৭০ গিগাওয়াট। সরকার এই গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ২৭০ গিগাওয়াটে পৌঁছনোর পূর্বাভাস দিয়েছে। তবে, এখনও পর্যন্ত প্রকৃত চাহিদা এই অনুমানের চেয়ে কম রয়েছে।

    All records of Electricity Demand were broken in April.

    জানিয়ে রাখি যে, গত বছর গ্রীষ্মকালে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা জুন মাসে ঘটেছিল। সেই সময়ে সর্বোচ্চ ২৪২.৭৭ গিগাওয়াট রেকর্ড করা হয়েছিল। যেখানে ২০২৫-এর এপ্রিলে এই চাহিদা ছিল ২৩৫.৩২ গিগাওয়াট। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, দেশে তাপপ্রবাহ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশনার থেকে শুরু করে কুলার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে।

    আরও পড়ুন: বিপর্যস্ত বাজারেও আদানি গ্রুপের এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! ব্রোকরেজ দিল কেনার পরামর্শ

    বেশ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি: ভারতীয় আবহাওয়া বিভাগ তথা IMD অনুসারে, উত্তর-পশ্চিম থেকে শুরু করে মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী দুই সপ্তাহ এই তীব্র গরম থেকে স্বস্তির কোনও লক্ষণ নেই।

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনার আবহেই ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! সামনে এল পরিসংখ্যান

    জানা গিয়েছে, সারাদেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। রাজস্থান থেকে শুরু করে পাঞ্জাব, দিল্লি হরিয়াণা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও, বিহার এবং বিদর্ভেও তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    ভোটের জন্য তুলে নেওয়া হবে পুলকার, সোমবার থেকেই অনলাইনে ক্লাস স্কুলে
    Next Article
    ভবানীপুরে Suvenduর সভার মাইকিং, ফোনাফোনি করে সাড়ে চার মিনিটের মধ্যেই সভা শেষ করে বেরিয়ে গেলেন Mamata

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment