Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শুরু হয়ে গেল ভোট প্রক্রিয়া, বাড়ি গিয়ে ভোট নেবেন কর্মীরা

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election 2026) ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। বিশেষ করে প্রবীণ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের কথা মাথায় রেখে বাড়ি গিয়েই ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে অনেকেই যাঁরা শারীরিক অসুবিধার কারণে ভোটকেন্দ্রে যেতে পারেন না, তাঁরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

    কমিশনের উদ্যোগে বাড়িতে গিয়ে ভোটগ্রহণ (Assembly Election 2026)

    কমিশনের এই উদ্যোগের অংশ হিসেবে পুরুলিয়া জেলার ৯টি বিধানসভা কেন্দ্রে মোট ৫৫৮৮ জন ভোটারের জন্য শুরু হয়েছে বাড়িতে বসেই ভোটগ্রহণ প্রক্রিয়া। তাঁদের মধ্যে ৪০১৯ জনই প্রবীণ নাগরিক। জেলা জুড়ে দুদিন ধরে এই বিশেষ ভোটগ্রহণ চলবে।

    সোমবার থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং ভোটকর্মীরা ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ শুরু করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক ভোটার এবং শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই হোম-ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছে। যাঁরা এই সুবিধা নিতে আগ্রহী, তাঁরা আগেই নির্বাচন আধিকারিকদের কাছে আবেদন করেছেন।

    উল্লেখ্য, পুরুলিয়া জেলায় মোট ৫৫৮৮ জন ভোটার এই সুবিধা গ্রহণের জন্য নাম নথিভুক্ত করেছেন। প্রত্যেকের বাড়িতে গিয়ে নির্দিষ্ট নিয়ম মেনেই ভোটগ্রহণ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় ভোটকর্মীদের সঙ্গে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। অন্যদিকে, বাঁকুড়া জেলাতেও একইভাবে হোম-ভোটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেখানে প্রায় ১২ হাজার ভোটারের নাম প্রথমে চিহ্নিত করা হয়। এরপর নির্বাচন কমিশনের নির্দেশ মেনে নির্দিষ্ট দিন থেকে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন।

    Assembly Election 2026 has begun, workers will go home to collect votes

    আরও পড়ুন : সাফাই কর্মীদের ভোটের দায়িত্ব, প্রশাসনিক সিদ্ধান্তে উঠছে প্রশ্ন

    বিশেষভাবে সক্ষম ভোটারদের বাড়িতেই অস্থায়ী ভোটিং কম্পার্টমেন্ট তৈরি করে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে নির্বাচন কমিশনের লক্ষ্য, কোনও ভোটারই যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার এই ব্যবস্থা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।

    Click here to Read More
    Previous Article
    দাত কালি মন্দিরে গিয়ে বিশেষ মুহূর্ত তুলে ধরলেন মোদী, করলেন নিজের সমাজ মাধম্যে পোস্ট
    Next Article
    ‘বিজেপিকে সুবিধা করছে তৃণমূল’, একযোগে মোদী-মমতাকে আক্রমণ রাহুল গান্ধীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment