Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বিজেপিকে সুবিধা করছে তৃণমূল’, একযোগে মোদী-মমতাকে আক্রমণ রাহুল গান্ধীর

    3 days ago

    বাংলা হান্ট ডেস্ক : বঙ্গে বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। শেষ মুহূর্তের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সব রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে ভোটের মাত্র ৯ দিন আগে রাজ্যে এসেছেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রচার শুরু করে মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে (Mamata Banerjee) কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।

    তৃণমূল বিজেপিকে নিশানা রাহুলের (Rahul Gandhi)

    রায়গঞ্জের সভা থেকেই রাহুল গান্ধী অভিযোগ করেন, বাংলায় বিজেপির উত্থানের পিছনে তৃণমূলেরই ভূমিকা রয়েছে। তিনি বলেন, “বাংলায় বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল..বাংলায় বিজেপির জন্য রাস্তা করছে তৃণমূল।” কেন এমন দাবি করছেন, তা ব্যাখ্যা করে রাহুল বলেন, “তৃণমূল নিজের কাজ করলে, হিংসা না ছড়ালে বাংলায় বিজেপিকে দেখা যেত না।”

    একই সঙ্গে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি কটাক্ষ করেন, “মোদী যদি দুর্নীতিগ্রস্ত হন, তা হলে তৃণমূলও দুর্নীতির দৌড়ে পিছিয়ে নেই।” পাশাপাশি সারদা ও রোজ ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে এনে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

    সভায় কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চিত করার অভিযোগকে আংশিকভাবে সমর্থন করলেও তৃণমূলকেও ছাড় দেননি রাহুল। তাঁর কথায়, “বিজেপি বাংলাকে পয়সা দেয় না। একশো দিনের টাকা দেয় না। বাংলার জন্য বাজেটে কোনও প্রকল্প নেই। SIR-এর মাধ্যমে গণতন্ত্রের উপর আক্রমণ। তৃণমূলও নিজের কাজ করে যাচ্ছে। ওরাও বাংলার জন্য কাজ করছে না।” কেন্দ্র ও রাজ্য-দুই পক্ষকেই একসঙ্গে দায়ী করেছেন তিনি।

    'Trinamool is benefiting BJP', Rahul Gandhi attacks Modi-Mamata

    আরও পড়ুন : মমতার কথায় বিরক্তি অনুব্রতর! মেজাজ হারিয়ে স্টেজ থেকে নেমে গেল কেষ্ট, এমন কী হল?

    এছাড়াও কর্মসংস্থান নিয়েও সরব হয়ে তিনি বলেন, “তৃণমূল ২০২১ সালে বলেছিল পাঁচ লক্ষ লোককে রোজগার দেবে। কত জনকে দিয়েছেন? একদিকে বলেছে চাকরি দেবে, অন্যদিকে ৮৪ লক্ষ যুবক বেকারত্ব ভাতার জন্য আবেদন করেছেন।” ভোটের আগে রায়গঞ্জের এই সভা রাজনৈতিক লড়াইকে নতুন মাত্রা দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

    Click here to Read More
    Previous Article
    শুরু হয়ে গেল ভোট প্রক্রিয়া, বাড়ি গিয়ে ভোট নেবেন কর্মীরা
    Next Article
    ভাঙবেন সচিনের রেকর্ড? কবে টিম ইন্ডিয়ায় অভিষেক বৈভব সূর্যবংশীর? মিলল আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment