Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘সুন্দরবনকে আলাদা জেলা করা হবে’, হাড়োয়া সভা থেকে ঘোষণা মমতার

    2 weeks ago

    বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য জুড়ে একের পর এক জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই আবহেই উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় সভা করে তিনি ভোট, উন্নয়ন এবং সুন্দরবন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন।

    কী বললেন মমতা (Mamata Banerjee)?

    উত্তর ২৪ পরগনার হাড়োয়া সার্কাস ময়দানে বৃহস্পতিবারের জনসভায় আবহাওয়া খারাপ থাকলেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জল-কাদার মধ্যেও হাজার হাজার মানুষ ভিড় জমান মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সভায়। এই সভা ছিল মিনাখাঁ ও হাড়োয়া বিধানসভার দুই প্রার্থী ঊষারানি মণ্ডল এবং মুফতি আবদুল মাতিনের সমর্থনে।

    সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) সরাসরি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তাঁর দাবি, প্রায় ৯০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তবে তিনি জানান, সুপ্রিম কোর্টে গিয়ে ইতিমধ্যেই ৩২ লক্ষ মানুষের নাম ফের তালিকায় তুলেছেন এবং বাকিদের নামও ধাপে ধাপে তোলার চেষ্টা করবেন। এদিনের বক্তব্যে গণতন্ত্র নিয়েও তীব্র কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, “গণতন্ত্রকে যেন চৈত্র সেলের মতো বিক্রি করে দেওয়া হয়েছে।”

    সভায় উপস্থিত ছিলেন স্থানীয় একাধিক নেতা, প্রার্থী এবং সংগঠনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। এই মঞ্চ থেকেই সুন্দরবনকে আলাদা জেলা করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন, এই অঞ্চলের মানুষকে প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়, একদিকে বাঘ-কুমির, অন্যদিকে জীবিকা। সেই বাস্তবতা মাথায় রেখেই সুন্দরবনের জন্য আলাদা পরিকল্পনা করা হচ্ছে। চাষের সমস্যার প্রসঙ্গ তুলে তিনি জানান, নোনা জলের কারণে ধান নষ্ট হয়ে যায়। এই সমস্যার সমাধানে নতুন ধরনের ‘স্বর্ণ’ ধান তৈরি করে তা চাষে ব্যবহার করা হচ্ছে এবং বাজারেও বিক্রি করা হচ্ছে।

    বিজেপির বিরুদ্ধে এদিন আক্রমণ শানিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) ভাষা ও ইতিহাস নিয়েও সরব হন। তাঁর অভিযোগ, বাংলা ভাষা ও বাংলার ঐতিহ্যকে অপমান করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু এবং কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিত্বদের নিয়েও বিতর্কিত মন্তব্য করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এছাড়া ভোট প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “ভোটের সময় টাকা দেওয়া হয়, আর ভোটের পরে মানুষকে গ্যাসের দামে চাপে ফেলা হয়।” সাধারণ মানুষকে এই প্রলোভনে না পা দেওয়ার বার্তাও দেন তিনি।

    Mamata Banerjee remains calm about Abhaya's mother despite slamming BJP

    আরও পড়ুনঃ ‘আরও অনেক কিছু জানে সাজাপ্রাপ্ত’, RG Kar মামলার তদন্ত নিয়ে নতুন নির্দেশ হাই কোর্টের

    এদিন বিশেষ করে মহিলা ভোটারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এক অভিনব বার্তা দেন। তিনি বলেন, বাড়িতে ঝাড়ু রাখুন, আর যদি কেউ ভোট দিতে যেতে বাধা দেয়, তাহলে সেই ঝাড়ু নিয়েই পথ পরিষ্কার করে বুথে পৌঁছে যান। এছাড়া ভোটের দিন ইভিএম মেশিন খারাপ থাকলে সেই মেশিনে ভোট না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

    Click here to Read More
    Previous Article
    দিঘা যাত্রীদের জন্য সুখবর! সাঁতরাগাছি থেকে প্রতিদিন মিলবে ট্রেন, দেখে নিন টাইম টেবিল
    Next Article
    ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপে ঐতিহাসিক পরিবর্তন করছেন জয় শাহ! এবার ‘এন্ট্রি’ নেবে এই ৩ টি দল

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment