Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সরকারি কর্মীদের পোয়া বারো! ফের ২% DA বৃদ্ধির ঘোষণা কেন্দ্রের, চাপে মমতা?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে বকেয়া ডিএ (Dearness Allowance) ইস্যুতে এখনও টানাপোড়েন অব্যাহত। এরই মধ্যে ফের একবার মহার্ঘ ভাতা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees)। কেন্দ্রীয় সরকারের কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ হারে ডিএ এবং ডিআর বৃদ্ধির প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই সিদ্ধান্তের ফলে প্রায় ১ কোটি কেন্দ্রীয় সরকারি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা উপকৃত হতে চলেছেন।

    মূল্যবৃদ্ধির বাজারে ফের ২% ডিএ বৃদ্ধি | Dearness Allowance

    বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় ৫৮% ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবার ২% ডিএ বৃদ্ধি করায় ৬০ শতাংশে পৌঁছে গেল মহার্ঘ ভাতা। ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। যদিও ঘোষণা কয়েকমাস পরে হয়। মূলত হোলির কাছাকাছি সময়ে প্রথম ঘোষণা করা হয়, কিন্তু এবারে কিছুটা সময় পরে হল।

    ফের একবার কেন্দ্র মহার্ঘ ভাতা বাড়ানোয় রাজ্যের সাথে ফারাক বাড়ল ফের। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ২২ শতাংশ হারে ডিএ পান। ফেব্রুয়ারী মাসে অন্তর্বর্তী বাজেটে চার শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য সরকার। যদিও বর্ধিত ডিএ এখনও মেলেনি। সবমিলিয়ে কেন্দ্রের সঙ্গে তখন ডিএ-র ফারাক বেড়ে হল ৩৮ শতাংশ।

    কেন্দ্র ডিএ বাড়ানোয় চিন্তা বাড়ল রাজ্যের

    এ রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে। বহু দিন ধরে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন করে আসছেন এ রাজ্যের কর্মীরা।এদিকে ভোটের প্রচারে এসে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই। বিজেপির অন্যতম প্রচারের বিষয় ডিএ।

    আরও পড়ুন: নতুন করে খুলছে তদন্তের দরজা, RG Kar কাণ্ডের যেকোনও সন্দেহভাজনকে জেরার ছাড়পত্র দিল হাই কোর্ট

    রাজ্যে বিজেপির ইস্তেহার ঘোষণার সময়ই শাহ জানিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করা হবে। শুধু তাই নয়, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যে রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠন হবে বলেও ঘোষণা করা হয়েছে। যা অস্বস্তি বাড়িয়েছে শাসকদল তৃণমূলের। এরই মধ্যে বাংলায় ভোটের যখন মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তখন কেন্দ্র ফের একদফায় ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকারের ওপর চাপ আরও খানিকটা বাড়াল।

    Click here to Read More
    Previous Article
    ক্ষমতায় এলে সব সাংবাদিকদের ৫০০০ টাকা দেবে বিজেপি, বিরাট ঘোষণা শমীকের
    Next Article
    ৯০ দিনেও জমা হল না চার্জশিট! বেলডাঙ্গা হিংসা মামলায় ৩৫ জনের মধ্যে ১৫ জনের জামিন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment