Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সোনা পাপ্পু মামলায় বাড়ছে চাপ! ইডির নজরে কলকাতা পুলিশের ডিসি, নেওয়া হল বড় পদক্ষেপ

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক : সোনা পাপ্পু ঘটনায় অ্যাকশন মোডে ইডি (Enforcement Directorate)। রবিবার কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাসভবনে তল্লাশি চালানোর পর, তাকে সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। শান্তনু সিংহ সহ তার দুই পুত্রকে তলব করেছে ইডি।

    শান্তনু সহ দুই ছেলেকে তলব ইডির (Enforcement Directorate)

    তদন্তকারী সংস্থার সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে শান্তনুর যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে শান্তনুর দুই পুত্রের সঙ্গেও জয়ের পরিচয়ের সম্ভাবনা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা।

    ধৃত প্রোমোটার জয়ের সাথে পুলিশের ডেপুটি কমিশনারের ছেলেদের কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, সেটাই এখন তদন্তের মূল কেন্দ্রে। সেই কারণেই পিতা ও দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। উল্লেখ্য, ধৃত প্রোমোটারের সঙ্গে সোনা পাপ্পুর আর্থিক লেনদেনের প্রমাণ পেয়েছে ইডির আধিকারিকেরা।

    প্রসঙ্গত, রবিবার জয় কামদারকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে। বেহালার ওই ব্যবসায়ী অসুস্থ হয়ে পড়ায় তাকে আর জি কর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই তাকে আদালতে হাজির করা যায়নি। সূত্রের খবর, আজ তাকে আদালতে হাজির করা হতে পারে। ‌ এদিকে বালিগঞ্জে অশান্তির ঘটনায় অভিযুক্ত সোনা পাপ্পুকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সেই ঘটনার তদন্তেই পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে ডেকে পাঠিয়েছে ইডি।

    Enforcement Directorate is looking at Kolkata Police DC in Sona Pappu Case

    আরও পড়ুন : মহিলা শৌচাগারে গোপন ক্যামেরা! আরজি করের পর রুবি হাসপাতালে ‘সঞ্জয়’, অভিযোগ ঘিরে তোলপাড়

    গতকাল, ডেপুটি কমিশনার শান্তনুর ছেলে সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করে বলেন বলেন, “এটা শুভেন্দু অধিকারীর চাল। আর কিছু না।” আর তারপরেই আজ তাকে সিজিও কমপ্লেক্সের তলব করল ইডি। সোনা পাপ্পু ঘটনাকে ঘিরে ভোটের আবহে প্রশাসনিক মহলে বাড়ছে চাপা উত্তেজনা।

    Click here to Read More
    Previous Article
    ‘বিজেপি-র যিনি প্রার্থী হয়েছেন, হাতজোড় করে..,’ অভয়ার মাকে বিশেষ বার্তা অভিষেকের
    Next Article
    অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবেই, আশাবাদী ময়ুখের প্রচারে আসা বাম সমর্থকরা

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment