Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ‘বিজেপি-র যিনি প্রার্থী হয়েছেন, হাতজোড় করে..,’ অভয়ার মাকে বিশেষ বার্তা অভিষেকের

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রবিবার পানিহাটিতে ভোটের প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) একদিকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন, অন্যদিকে বিজেপি প্রার্থী তথা অভয়ার মা রত্না দেবনাথকে নিয়ে নিজের দলের কর্মীদের সংযত থাকার আবেদন জানান তিনি। কিন্তু তাঁর এই মন্তব্যের পরেই অভয়ার মা সরাসরি পাল্টা জবাব দেন এবং পুরো বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়।

    প্রচারের মঞ্চে কী বললেন অভিষেক (Abhishek Banerjee)?

    পানিহাটির সভা থেকে অভিষেক (Abhishek Banerjee) বলেন, কিছু মানুষ মৃত্যুর মতো সংবেদনশীল বিষয় নিয়েও রাজনীতি করছে। এতে বাংলার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তাঁর কথায়, সাধারণ মানুষ এসব ভালোভাবে নেবে না। একই সঙ্গে তিনি নিজের দলের কর্মীদের স্পষ্টভাবে বলেন, বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে কেউ যেন ব্যক্তিগতভাবে আক্রমণ না করেন। তিনি হাতজোড় করে অনুরোধ করেন, ভদ্রতা বজায় রেখে প্রচার করতে হবে কারণ এই ধরনের আচরণ দল সমর্থন করে না।

    আরজি কর ঘটনার প্রসঙ্গ তুলে অভিষেক (Abhishek Banerjee) বলেন, কলকাতা পুলিশ দ্রুত গ্রেপ্তার করলেও এখনও অভিযুক্তের শাস্তি হয়নি। তাঁর অভিযোগ, সিবিআই এতদিন তদন্ত করেও কোনও স্পষ্ট ফল দেখাতে পারেনি। তিনি আরও বলেন, যদি সত্যিই এমন ঘটনা বন্ধ করতে হয়, তাহলে ‘অপরাজিতা বিল’ পাস করানো জরুরি এবং এই বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা উচিত।

    অভয়ার মায়ের কড়া জবাব

    অভিষেকের (Abhishek Banerjee) এই বক্তব্যের পরেই রত্না দেবনাথ সরাসরি পাল্টা জবাব দেন। তাঁর দাবি, যে ‘অপরাজিতা বিল’-এর কথা বলা হচ্ছে, সেটার মধ্যে আসল সমস্যার কোনও সমাধান নেই। তিনি বলেন, মেয়ের মৃত্যুর পর যে প্রমাণ নষ্ট হয়েছে বলে তিনি অভিযোগ করছেন, তার কোনও উল্লেখ ওই বিলে নেই। তাই তিনি প্রশ্ন তোলেন, কেন তিনি এই বিলের জন্য কারও কাছে আবেদন করবেন।

    Abhishek Banerjee sends strong message to Malda-Murshidabad leaders

    আরও পড়ুনঃ জীবনের সেরা মুহূর্ত, তবুও…! মোদিকে দেখে কী ভুল করে বসলেন সেই ঝালমুড়িওয়ালা?

    পাল্টা বক্তব্যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কেও আক্রমণ করেন। তাঁর অভিযোগ, শুরু থেকেই প্রমাণ নষ্ট করার চেষ্টা হয়েছে এবং বড় অফিসারদের পাঠানো হয়েছিল। এছাড়া তিনি বলেন, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সে সত্যিই দোষী কি না, সেটাও এখনও পরিষ্কার নয়। তাঁর মতে, যে তথ্যের ভিত্তিতে একজনকে ধরা হয়েছে, সেই একই তথ্য অনুযায়ী আরও অনেকের নাম আসার কথা।

    Click here to Read More
    Previous Article
    হোলি নয়, ভোটের বাজারে আবির কেনার ধুম! জোর কম্পিটিশন গেরুয়া-সবুজের, ফার্স্ট হল কে?
    Next Article
    সোনা পাপ্পু মামলায় বাড়ছে চাপ! ইডির নজরে কলকাতা পুলিশের ডিসি, নেওয়া হল বড় পদক্ষেপ

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment