Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সন্ধ্যা ৬ টার পর বন্ধ বাইক? কমিশনের নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হাই কোর্টে

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে আচমকা বাইক চলাচলের ওপর কড়া নিয়ম জারি করেছে নির্বাচন কমিশন। এই নির্দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে পেশাজীবীদের দৈনন্দিন কাজে সমস্যা তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেই কারণেই এবার এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করা হয়েছে। আদালতও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গিয়েছে।

    বাইক নিষেধাজ্ঞা বিতর্কে হাই কোর্টে (Calcutta High Court) মামলা

    নির্বাচনের আবহে বাইক ব্যবহার নিয়ে একাধিক কড়া বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের ঠিক দু’দিন আগে এই বিশেষ নির্দেশিকা প্রকাশ করা হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনওভাবেই বাইক র‌্যালি করা যাবে না। শুধু তাই নয়, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত রাস্তায় বাইক নিয়ে বেরোনোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি প্রয়োজন, যেমন হাসপাতালে যাওয়া বা সন্তানকে স্কুল থেকে আনা, এই ধরনের ক্ষেত্রে কিছু ছাড় রাখা হয়েছে।

    এই নির্দেশিকাকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। কারণ, এর আগে কোনও নির্বাচনে এভাবে বাইক চলাচলের ওপর এত কড়া নিষেধাজ্ঞা দেখা যায়নি। এদিকে, এই নির্দেশিকার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলা দায়েরের আবেদন জানানো হয়। বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি গ্রহণের অনুমতি দিয়েছেন এবং আগামী ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন।

    মামলাকারীর দাবি, এই নিষেধাজ্ঞা সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, আইনজীবীদের মতো পেশাজীবীরাও এতে সমস্যায় পড়ছেন। হঠাৎ কোনও জরুরি কাজে বেরোতে গেলে বা কাজের প্রয়োজনে যাতায়াত করতে গেলেও সমস্যা তৈরি হচ্ছে।

    Calcutta High Court EC defends officer transfers amid disguise case claim

    আরও পড়ুনঃ ২৭ লক্ষের মধ্যে মাত্র ১৩৬ জনের ভোটাধিকার? ট্রাইবুনালের রায়ে শুরু বিতর্ক

    আরও অভিযোগ করা হয়েছে, এই নির্দেশিকা নাগরিকদের স্বাধীনভাবে চলাচলের অধিকারের উপর হস্তক্ষেপ করছে। সেই কারণেই আদালতের (Calcutta High Court) হস্তক্ষেপ চাওয়া হয়েছে। এখন আদালত কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে সবাই।

    Click here to Read More
    Previous Article
    বাংলার যুব দের জন্য যদি কোন আশার আলো থেকে থাকে সেটা হলো ভারতীয় জনতা পার্টি - AnuragThakur
    Next Article
    ভোটের আগে বাইক ব্যান, কাদের মিলল ছাড় ? জানাল কমিশন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment