Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণের জন্য আবেদন তারেক সরকারের! কী সিদ্ধান্ত নেবে দিল্লি?

    1 week ago

    বাংলা হান্ট ডেস্ক : ভারত-বাংলাদেশ (Bangladesh) সম্পর্কের নতুন সমীকরণের মাঝে ফের সামনে এল এক অত্যন্ত সংবেদনশীল ইস্যু—বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি। রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার নতুন সরকার শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে। তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

    বাংলাদেশে (Bangladesh) শেখ হাসিনার প্রত্যর্পণ?

    মহম্মদ ইউনুস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়েই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। সেই সময় থেকেই একাধিকবার তাঁর প্রত্যর্পণের দাবি তোলে ইউনুস সরকার। বর্তমানে তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত বিএনপি সরকার সেই দাবিকেই পুনরায় সামনে এনেছে। প্রায় দুমাস আগে প্রধানমন্ত্রী পদে বসার পর থেকেই সেখানকার সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে।

    এই পরিস্থিতিতে ভারতে সফরে এসেছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি সরকার গঠনের পর এটাই ভারতের সঙ্গে তাদের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক। জানা‌ যাচ্ছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে আলোচনায় হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি উত্থাপন করেছেন তিনি। কূটনৈতিক মহলের মতে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সামাল দিতেই আগের ইউনুস সরকারের অবস্থানকেই বজায় রাখছে বর্তমান সরকার। একই সঙ্গে আওয়ামী লিগকে নিষিদ্ধ করার ইউনুস আমলের সিদ্ধান্তও বহাল রাখার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ সংসদ।

    উল্লেখযোগ্য, ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। এমনকি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ও ভারতে রয়েছেন বলে জানা গেছে । এই দুই নেতাকেই বাংলাদেশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছেন বিদেশমন্ত্রী। এর আগেও ইউনুস সরকারের পক্ষ থেকে একই দাবি জানানো হয়েছিল, যদিও ভারত এখনও পর্যন্ত সে বিষয়ে কোনও ইতিবাচক পদক্ষেপ নেয়নি।

    Bangladesh government request for Sheikh Hasina's extradition

    আরও পড়ুন : নন্দীগ্রামের মতো ভবানীপুরেও হবে পরিবর্তন! হলদিয়ার সভা থেকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

    উল্লেখ্য, দিল্লিতে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী-র সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে আরও বেশি ডিজেল সরবরাহের আবেদন জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক ধাপে বাংলাদেশকে ডিজেল দিয়েছে ভারত। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রত্যর্পণ ইস্যুকে সামনে রেখে ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছে বাংলাদেশ। তবে দিল্লি কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

    Click here to Read More
    Previous Article
    আকাশে কালো মেঘের ঘনঘটা! আজও অ্যালার্ট দুই বঙ্গে, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
    Next Article
    ভয়াবহ অবস্থা উত্তর সিকিমে! লাচেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে শুরু ‘অপারেশন হিম সেতু’

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment