Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সামার স্পেশাল ট্রেন নিয়ে আপডেট, বাংলার স্টেশন তালিকা ও টাইম টেবিল জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল চলে আসল। এই সময় মানুষ নানান জায়গা ঘুরতে যায়। পাশাপাশি গরমে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের তরফ থেকে আরও ৭ জোড়া ট্রেন (Indian Railways) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সামার স্পেশাল ট্রেন গুলো বাংলার কোথায় কোথায় চলবে তা আজকের প্রতিবেদনে জানানো হল।

    বাড়তি ট্রেন পরিষেবা, বাংলার কোন স্টেশন পাবেন সুবিধা জানুন (Indian Railways)

    সূত্রের খবর ২৭ এপ্রিল উধনা-মালদা টাউন স্পেশাল ট্রেন রয়েছে। ছাড়বে রাত ৮:১৫ মিনিটে। এই ট্রেনটি মালদা পৌঁছবে পরদিন সকাল ১১.৩০ মিনিটে। এছাড়াও ২৯ এপ্রিল মালদা থেকে এই স্পেশাল ট্রেন ছাড়বে বিকেল ৫:৩৫ মিনিটে। উধনা পৌঁছবে শুক্রবার সকাল ১০টায়।

    Indian railways additional train services find out which stations in bengal will benefit

    আরও পড়ুন: ঝাল বেশি পড়ে গেছে? এই কিচেন হ্যাকেই ঠিক হবে রান্না, জানুন পুরো পদ্ধতি

    অপরদিকে ২৮ তারিখও এই একই রুটে ট্রেন চলবে। উধনা থেকে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৬:৩০ মিনিটে। মালদা পৌঁছবে সকাল ৫:১০ মিনিটে। আবার ৩০ এপ্রিল এই ট্রেন মালদা থেকে ছাড়বে সকাল ৮:১০ মিনিটে। উধনা পৌঁছবে ১ মে রাত ১১:৪৫ মিনিটে।

    পাশাপাশি ২৫ এপ্রিল গান্ধীধাম থেকে মালদা টাউন পর্যন্ত স্পেশাল ট্রেন ছাড়বে বেলা ১২:৩০ মিনিটে। অন্যদিকে মালদা টাউন পৌঁছবে পরদিন সকাল ৯:১০ মিনিটে। আবার ২৭ এপ্রিল বিকেল ৫:৩৫ মিনিটে ছাড়বে এই স্পেশাল ট্রেন। গান্ধীধাম পৌঁছবে বুধবার দুপুর ৩:৩০ মিনিটে।

    পাশাপাশি সবরমতী-আসানসোল স্পেশাল ট্রেন ছাড়বে ২৯ এপ্রিল রাত ১০:৫৫ মিনিটে। আসানসোল পৌঁছবে পরদিন দুপুর ২:৩০ মিনিটে। ১ মে আসানসোল থেকে ট্রেন ছাড়বে বিকেল ৪:১৫ মিনিটে। সবরমতী পৌঁছবে পরদিন সকাল ৭:১৫ মিনিটে। এছাড়াও ২৪ এপ্রিল সুলতানপুর-ডানকুনি স্পেশাল ট্রেন ছাড়বে ভোর ৪:৪৫ মিনিটে। ডানকুনি পৌঁছবে ওইদিনই রাত ১০টায়। পাশাপাশি ২৫ এপ্রিল এই ট্রেন রাত ১২:৩০ ছাড়বে ডানকুনি থেকে। পরদিন বিকেল সাড়ে ৪.০০ পৌঁছবে সুলতানপুর ( Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    আক্রা-সন্তোষপুরে বস্তিতে আগুন, পুড়ে গেল রেলের ওভারহেড তার! ট্রেন চলাচল বন্ধ বজবজ-শিয়ালদহ লাইনে
    Next Article
    ‘জ্যোতিপ্রিয় ১০ হাজার কোটি দুর্নীতির ৭৫% মমতার বাড়িতে পাঠিয়েছেন’ বিস্ফোরক শুভেন্দু

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment