Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    সাবধান না হলে বিপদ! জাল আধার ধরা পড়বে সেকেন্ডে, নতুন ফিচার চালু করল UIDAI

    19 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: ভারতের নাগরিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে আধার কার্ড (Aadhaar Card)। পরিচয় প্রমাণ থেকে শুরু করে ঠিকানা, ব্যাংকিং পরিষেবা, সরকারি প্রকল্প, স্কুল-কলেজে ভর্তি কিংবা চাকরি সবক্ষেত্রেই আধার প্রয়োজনীয়। তাই আধারে কোনো ভুল থাকলে তা বড় সমস্যার কারণ হতে পারে। এমনকি আপনি যদি কাজের সূত্রে বাইরে থাকেন, তখনও আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে হয়। তা না হলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। তাই, এই বিষয়টি মাথায় রেখে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার আপডেট সংক্রান্ত কিছু নতুন নিয়ম জারি করেছে, যা জানা প্রত্যেক আধারধারীর জন্য জরুরি। আজকের প্রতিবেদনে রইল সেই রকমের একটি আপডেট।

    আসল না নকল আধার বুঝতে নতুন পদ্ধতি চালু UIDAI-এর (Aadhaar Card)

    বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড (Aadhaar Card) শুধুমাত্র পরিচয় পত্র নয়। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার থেকে শুরু করে স্কুলে ভর্তি করা। অথবা ব্যাংকের একাউন্ট খোলা এবং সিম কার্ড কেনা সবকিছুর ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। তবে অনেক সময় জীবিকা নির্বাহ করার জন্য আমাদের বাসস্থান পরিবর্তন করতে হয়।

    Aadhaar Card real or fake  to identify UIDAI launches new method

    আরও পড়ুন: পাহাড়ে যাওয়া এখন আরও সহজ! NJP যেতে নতুন ট্রেন ঘোষণা করল রেল, জানুন টাইমটেবিল

    জেনে নিন কিভাবে যাচাই করবেন আধার কার্ড?

    এর জন্য প্রথমেই আপনাকে আপনার স্মার্টফোনে প্লেস্টোর বা অ্যাপেল স্টোর থেকে অফিসিয়াল আধার অ্যাপ অথবা mAadhaar ডাউনলোড করুন। এরপর অ্যাপটি খোলার পর হোমস্ক্রিনেই আপনি Scan QR নামে একটু অপশন দেখতে পাবেন। যেখানে আপনাকে ক্লিক করতে হবে।

    এরপর ফোনের ক্যামেরাটি আধার কার্ডের ওপরে থাকা QR কোডটি সামনে ধরুন। তারপর ক্যামেরা সক্রিয়ভাবে সে কোডটি রিড করবে। পাশাপাশি স্ক্যান হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মোবাইল স্ক্রিনে আধার কার্ডের মালিকের নাম ছবি জন্মতারিখ ও লিঙ্গ দেখা যাবে।

    এবার আধার কার্ডের কিউআর কোড এ তথ্য গুলি অত্যন্ত সুরক্ষিত এবং এনক্রিপ্টেড অবস্থায় থাকে। এর ফলে অ্যাপটি সেই কোডগুলিকে ডিকোড করে স্ক্রিনে দেখায়। যদি নকল হয় তাহলে কোডটি বিকৃত করা হয়। পাশাপাশি এই ফিচারের ফলে অনলাইনে আপনি আসল নাকি নকল আধার কার্ড তার সহজেই দেখতে পাবেন।

    পাশাপাশি অনেকেই মনে করেন আধার কার্ডের ফটোকপি দিলেই সব সুরক্ষিত থাকে। কিন্তু জালিয়াতের আধার কার্ডের নম্বর ঠিক রেখে ছবি অথবা নাম বদলিয়ে জাল আধার কার্ড তৈরি করতে পারে। যার ফলে আধার কার্ডের এই জালিয়াতি নিয়ে নানা ধরনের ঘটনা বর্তমানে দেখা যায়। তবে এই কিউআর কোডে স্ক্যান করলে এইরকম জালিয়াতের হাত থেকে কিছুটা হলেও রক্ষে পাওয়া সম্ভব হয় (Aadhaar Card)।

    Click here to Read More
    Previous Article
    গ্যাসের লাইনে আর অপেক্ষা নয়! ৫ কেজির মিনি LPG-তে ডাবল সাপ্লাই, দাম ও বুকিং ডিটেইলস রইল
    Next Article
    নিরাপত্তা বাড়াতে কাশ্মীর থেকে আনা হলো মিডিয়াম বুলেটপ্রুফ গাড়ি ! || BulletproofVehicle

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment