Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রেলের বড় ঘোষণা, শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে স্পেশ্যাল EMU—কোন কোন রুটে চলবে জানুন

    10 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে এবার হাওড়া ও শিয়ালদাও ডিভিশনে অস্থায়ীভাবে একাধিক EMU ট্রেন (Indian Railways) চালানোর ঘোষণা করল পূর্ব রেলওয়ে। জানা যায়, ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত এই সমস্ত ট্রেনগুলোই চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনে নিন কোন কোন রুটে চলবে এই অস্থায়ী ট্রেন গুলি।

    শিয়ালদহ-হাওড়া লাইনে বাড়ল ট্রেন, স্পেশ্যাল EMU চালুর ঘোষণা (Indian Railways)

    সূত্রের খবর শিয়ালদহ থেকে নামখানা এবং ডায়মন্ড হারবার রুটে একটি করে ইএমইউ চালানোর কথা জানিয়েছে রেল। জানা যায়, শিয়ালদহ-নামখানা-সোনারপুর স্পেশ্যাল সকাল ৬:১৫ মিনিটে শিয়ালদহ ছাড়বে। যেটি ৮:৪৫ মিনিটে নামখানা পৌঁছবে। পাশাপাশি নামখানা থেকে সকাল ৯:১০ মিনিটে ছাড়বে ওই ট্রেন। সোনারপুর পৌঁছবে বেলা ১১:৩ মিনিটে। এছাড়াও সোনারপুর-ডায়মন্ড হারবার-শিয়ালদহ স্পেশ্যাল ট্রেনটি বেলা ১১:১৭ মিনিটে সোনারপুর থেকে ছাড়বে। যেটি ১২: ২৯ মিনিটে ডায়মন্ড হারবারে পৌঁছবে (Indian Railways)।

    Indian Railways increased on Sealdah-Howrah line launch of special EMUs announced

    আরও পড়ুন: নিরামিষে এমন স্বাদ আগে পাননি, সয়াবিনের এই পদ হার মানাবে চিকেনকে

    অপরদিকে ১২:৩৮ মিনিটে ডায়মন্ড থেকে ছাড়বে। যা দুপুর ২:২৩ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। একইসঙ্গে হাওড়া ডিভিশনের কাটোয়া-ব্যান্ডেল এবং কাটোয়া-বর্ধমান রুটেও স্পেশ্যাল ইএমইউ পরিষেবা মিলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

    যেটি সকাল ৭:৪৫ মিনিটে ব্যান্ডেল ছেড়ে সকাল ১০:০০ কাটোয়া পৌঁছবে। ফিরতি পথে কাটোয়া থেকে দুপুর ১:৪৫ মিনিটে ছেড়ে বিকাল ৪:০০ ব্যান্ডেল পৌঁছবে। অন্যদিকে কাটোয়া-বর্ধমান ইএমইউ স্পেশ্যাল সকাল ১০:১৫ মিনিটে কাটোয়া থেকে ছাড়বে। যেটি ১১: ৪৫ মিনিটে বর্ধমান পৌঁছবে। বেলা ১২:০০ বর্ধমান থেকে ছেড়ে দুপুর ১:২৫ মিনিটে কাটোয়ায় পৌঁছবে।

    তবে দিন কয়েক আগেই ব্যান্ডেল-কাটোয়া-আজ়িমগঞ্জ রুটে একটি বিশেষ ইএমইউ পরিষেবা চালু হয়েছে। সকাল ১০: ১০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়ছে ট্রেনটি। দুপুর ২:১০ মিনিটে আজ়িমগঞ্জে পৌঁছয়। অন্যদিকে দুপুর ২:৪০ মিনিটে আজ়িমগঞ্জ থেকে ছেড়ে সন্ধ্যা ৭:১০ মিনিটে ব্যান্ডেল পৌঁছবে (Indian Railways)।

    Click here to Read More
    Previous Article
    ' পশ্চিমবঙ্গে এবার নিশ্চিত বিজেপি সরকার গড়বে '- মেদনীপুর থেকে বললেন নরেন্দ্র মোদি
    Next Article
    বাংলার ভোটে নজিরবিহীন কড়াকড়ি, অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা কেন্দ্রীয় বাহিনীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment