Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রান্নার গ্যাস নিয়ে আতঙ্ক অব্যাহত, LPG সিলিন্ডার বুকিং নিয়ে নয়া আপডেট কেন্দ্রের

    4 days ago

    বাংলাহান্ট ডেস্ক: রান্নার গ্যাস (LPG Cylinder) নিয়ে মানুষের আতঙ্ক কাটছেই না। কেন্দ্রের তরফে যদিও বারংবার আশ্বাস দেওয়া হয়েছে। আর এবার ফের এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। দেশে রান্নার গ্যাসের ঘাটতি নেই। একদিনেই ৫২.৩ লক্ষের বেশি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার সরবরাহ হয়েছে। আমজনতাকে আশ্বস্ত করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সূত্র।

    এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) নিয়ে বড় আপডেট কেন্দ্রের

    বিভিন্ন সরকারি তেল সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত ভাবে সরবরাহ বজায় রাখা হচ্ছে। এর মধ্যে কোথাও সিলিন্ডার ফুরিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটেনি। উলটে চাহিদা অনুযায়ী দ্রুত সিলিন্ডার দেওয়া হচ্ছে।

    Government big update about LPG Cylinder

    বাড়ানো হয়েছে নজরদারি: সিলিন্ডারের কালোবাজারি কমাতে বাড়ানো হয়েছে নজরদারি। বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউটরের অফিসে বিনা নোটিশে ভিজিট করা হচ্ছে। ইতিমধ্যেই নিয়ম ভাঙার অভিযোগে ২১৯ জন ডিস্ট্রিবিউটরকে জরিমানা করা হয়েছে। লাইসেন্স সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে ৫৬ জনের।

    আরও পড়ুন : এক নিমেষে পাড়ি ১০০০ কিমি পথ, এই রুটে চালু নতুন বন্দে ভারত স্লিপার

    বেড়েছে গ্যাস সংযোগ: এদিকে দেশে বাড়িতে বাড়িতে গ্যাস সংযোগ বাড়ানোর কাজও চলছে জোরকদমে। ৪.২৪ লক্ষের বেশি পিএনজি সংযোগ নতুন করে চালু করা হয়েছে। নতুন গ্যাস সিলিন্ডার (LPG Cylinder) সংযোগের জন্য ৪.৬৬ লক্ষেরও বেশি গ্রাহক নাম নথিভুক্ত করেছে।

    আরও পড়ুন : জুলাই মাসে শুরু পবিত্র অমরনাথ যাত্রা, কবে কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

    পরিবহনের ক্ষেত্রেও সবটা স্বাভাবিক থাকবে বলে খবর। জ্বালানি তেল সরবরাহে কোনও সমস্যা নেই বলে জানান হয়েছে। দেশের বিভিন্ন ধরনের তেল সংস্থাগুলির তরফে দাবি করা হয়েছে, দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

    Click here to Read More
    Previous Article
    ভোটাধিকার মৌলিক নয়! বিরাট রায় সুপ্রিম কোর্টের
    Next Article
    'আমি ২০ বছর ভাত রুটি কিছুই খাই না ' চমকে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলথ টিপস শুনলে!

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment