Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়ারদের নিয়ে কড়াকড়ি, জারি নয়া নির্দেশ

    4 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাত পোহালেই রাজ্যে ভোট উৎসব (West Bengal Assembly Elections 2026)। বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ। এই সময়েই সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers) সহ ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে’ দু’দিন আগেই সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের রিজার্ভ লাইনে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন।

    সিভিকদের নিয়ে কী সিদ্ধান্ত কমিশনের | Civic Volunteers

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের নির্দেশ মত ভোটের ৩ দিন আগেই নির্দিষ্ট স্থানে রিপোর্ট করতে হবে তাঁদের। স্পষ্ট জানানো হয়েছে, রিজার্ভ লাইনে থাকাকালীন কোনও নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত করা যাবে না তাঁদের। নন-ইলেকশন ডিউটি করতে পারবেন তারা।

    কমিশন তরফে জানানো হয়েছে, ভোটের দিন সাধারণ পোশাকেই ভোট দিতে পারবেন তারা। আগেই এই সংক্রান্ত নির্দেশে বলা হয়েছিল, ভোটের ৩ দিন আগে ও ভোটের পরের দিনও ইউনিফর্ম পরে ডিউটি করতে পারবেন না সিভিক ভলান্টিয়াররা।

    সম্প্রতি জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কমিশনের তরফে দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে।

    Election Commission on civic volunteers

    আরও পড়ুন: চা বাগান পেরিয়ে জঙ্গল, গাহুনবাড়িতে দু’দিনেই ফ্রেশ হয়ে উঠুন, এবারের গরমের ছুটিতে ঘুরে আসুন

    এই নির্দেশ সংবলিত চিঠি ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি সহ সব পুলিশ জেলার সিপি/sp দের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই নির্বাচন কমিশন এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করে স্পষ্ট বলেছিল, বিধানসভা ভোটের কাজে সিভিক পুলিশ, গ্রিন পুলিশ বা স্টুডেন্ট পুলিশকে ব্যবহার করা যাবে না। অতীতে নিয়ম ভেঙে সিভিক ও ভিলেজ পুলিশকে ভোটের কাজে ব্যবহার করানোর অভিযোগ উঠেছে বারংবার। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই লক্ষ্যে কড়া কমিশন।

    Click here to Read More
    Previous Article
    ভোটার আইডি হারালেও সমস্যা নেই, এই কার্ডগুলো নিয়েই ভোট দিন
    Next Article
    প্রথমে বাংলা দখল করব, তারপর নেতাজির ছবি সামনে রেখে দিল্লি দখল করব : মমতা বন্দ্যোপাধ্যায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment