Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে আসছে বিরাট সুখবর! নবান্ন সূত্রে বড় আপডেট

    7 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ দু’দিন আগেই ফের ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সপ্তম পে কমিশনের আওতায় ২% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। মোদি সরকার ডিএ (DA) বাড়াতেই ভোটের আবহে অস্বস্তি বেড়েছে এ রাজ্যের সরকারের (State Government)। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই আবহেই শনিবারই বর্ধিত ডিএ নিয়ে বড় কথা বলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

    ডিএ প্রদানে তৎপর নবান্ন | Dearness Allowance

    সোনারপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে ঘোষিত আরও ৪ শতাংশ ডিএ খুব শীঘ্রই কার্যকর করা হবে। শনিবার সোনারপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আরও চার শতাংশ ডিএ শীঘ্রই দিয়ে দেওয়া হবে। যেটা বাজেটে ঘোষণা করা হয়েছে।’ বিধানসভা ভোটের ঠিক আগে বাজেটে ঘোষিত ডিএ বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

    নবান্ন সূত্রে শোনা যাচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে বাজেটে ঘোষিত ডিএ নিয়ে অর্থ দফতর এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে। বর্ধিত মহার্ঘ ভাতা কার্যকর হলে রাজ্যের কর্মীরা মোট ২২ শতাংশ হারে ডিএ পাবেন। উল্লেখ্য, বাজেটে অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেন।

    বাজেটের ঘোষণায় জানানো হয়েছিল, বর্ধিত ভাতা আগামী অর্থবর্ষের শুরু থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে কার্যকর হবে। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৮% হারেই ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। বলা হয়েছিল বর্ধিত ৪ শতাংশ ডিএ যুক্ত হয়ে মোট ২২% ডিএ এপ্রিল মাসের বেতনের সাথেই পাবেন সরকারি কর্মীরা। তবে এখনও সেই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি সামনে না আসায় আশঙ্কায় সরকারি কর্মচারীদের একাংশ।

    আরও পড়ুন: ভূস্বর্গে বিদেশি শক্তির ষড়যন্ত্র? শ্রীনগরে গ্রেফতার ২ আমেরিকান, উদ্ধার স্যাটেলাইট ফোন

    ঘোষিত ডিএ কবে কার্যকর হবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কর্মচারী মহলে। বকেয়া ডিএ-র বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল তরফে অর্থ দফতরে ইমেল করে দ্রুত স্পষ্ট বক্তব্য জানতে চেয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর কী ভোটের আগেই বাড়ছে ডিএ? সরকারি কর্মীদের নজর নবান্নের বিজ্ঞপ্তির দিকে।

    Click here to Read More
    Previous Article
    ভোটে অশান্তি ঠেকাতে বড় পদক্ষেপ, কমিশনের নির্দেশে ৪ জেলা থেকে ১৩৫ দাগি গ্রেপ্তার
    Next Article
    আইনি জট কাটিয়ে সারোগেসিতে সবুজ সঙ্কেত, আশায় দার্জিলিংয়ের নিঃসন্তান দম্পতি

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment