Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    ভোটে অশান্তি ঠেকাতে বড় পদক্ষেপ, কমিশনের নির্দেশে ৪ জেলা থেকে ১৩৫ দাগি গ্রেপ্তার

    5 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ ভোটের (WB Assembly Election 2026) আর বেশি দেরি নেই। তার আগেই রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নির্বাচন কমিশনের কড়া নির্দেশের পর রাতারাতি বড় পদক্ষেপ নিল পুলিশ। এক রাতেই চারটি জেলা থেকে ১৩৫ জন দাগি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের আগে এলাকাগুলোকে শান্ত রাখতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে।

    ভোটের (WB Assembly Election 2026) আগে দাগি অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

    নির্বাচনের (WB Assembly Election 2026) আগে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায়, সেই লক্ষ্যেই আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল প্রশাসন। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছিল, যেসব এলাকায় আগে অপরাধের রেকর্ড রয়েছে, সেখানকার দাগি ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে। সেই নির্দেশ মেনেই বিভিন্ন থানাকে তালিকা তৈরি করতে বলা হয়।

    এরপরই শুরু হয় অভিযান। এক রাতের মধ্যেই কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ ২৪ পরগনা, এই চার জেলা থেকে মোট ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়। কোন থানায় কারা দাগি, সেই তথ্য আগেই সংগ্রহ করে রাখা হয়েছিল বলে জানা গিয়েছে।

    পুলিশ সূত্রে খবর, এই গ্রেপ্তারি ছিল পরিকল্পিত। নির্দিষ্ট তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানো হয়। উদ্দেশ্য একটাই ভোটের (WB Assembly Election 2026) সময় যাতে কোনও পুরনো অপরাধী সক্রিয় হয়ে উঠতে না পারে।

    Election Commission bringing 3000 police from other states to Bengal for voting

    আরও পড়ুনঃ আর মাত্র ৭২ ঘণ্টা! ভোটার স্লিপ বিলিতে বিশেষ নির্দেশ কমিশনের

    প্রসঙ্গত, এর আগেও নির্বাচন কমিশন জানিয়েছিল, ভোটের (WB Assembly Election 2026) সময় অশান্তি বরদাস্ত করা হবে না। সেই সতর্কবার্তার পরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের এই পদক্ষেপে ভোটের আগে এলাকায় কিছুটা হলেও স্বস্তির পরিবেশ তৈরি হবে বলেই আশা করা হচ্ছে।

    Click here to Read More
    Previous Article
    স্মার্টফোনে আধার অ্যাপ কি বাধ্যতামূলক হতে চলেছে? বড় আপডেট দিল UIDAI
    Next Article
    রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে আসছে বিরাট সুখবর! নবান্ন সূত্রে বড় আপডেট

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment