Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পুরনো ভোটার কার্ডেই ভোট, নাকি নতুন পাবেন? SIR শেষে বড় আপডেট

    1 week ago

    বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের বড় প্রক্রিয়া SIR শেষ হয়েছে। এই প্রক্রিয়ায় বহু নাম যাচাই-বাছাই করা হয়েছে, অনেকের নাম বাদও পড়েছে, আবার অনেকের নাম নতুন করে যুক্ত হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন ভোট দিতে গেলে কি নতুন ভোটার কার্ড (Voter Card) লাগবে, নাকি পুরনো কার্ডেই কাজ চলবে?

    ভোটার কার্ড (Voter Card) নিয়ে বড় আপডেট

    ২০২৫ সালের নভেম্বর মাসে শুরু হওয়া SIR প্রক্রিয়া এখন কার্যত শেষের পথে। ইতিমধ্যেই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, সুপ্রিম কোর্ট থেকে নতুন করে কোনও নির্দেশ না এলে এই তালিকা ধরেই ভোট অনুষ্ঠিত হবে। এই পরিস্থিতিতে অনেক ভোটারের মনে একটা বড় প্রশ্ন উঠেছে এখন কি নতুন ভোটার কার্ড (Voter Card) দেওয়া হবে? নাকি পুরনো কার্ড নিয়েই ভোট দিতে হবে?

    কমিশন সূত্রে খবর, আপাতত নতুন করে সবার জন্য ভোটার কার্ড (Voter Card) দেওয়ার কোনও পরিকল্পনা নেই। যাঁদের পুরনো ভোটার কার্ড রয়েছে, তাঁরা সেটি নিয়েই ভোট দিতে পারবেন।

    কারা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন?

    ২৮ ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় প্রায় ৬০ লক্ষ নাম ‘অ্যাডজুডিকেশন’-এর জন্য রাখা হয়েছিল। পরে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এই নামগুলির নিষ্পত্তি করা হয়েছে। এরপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেই কাজও এখন শেষ। ফলে যাঁদের নাম প্রথম ফাইনাল লিস্টে ছিল অথবা পরে সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত হয়েছে, তাঁরা পুরনো ভোটার কার্ড (Voter Card) নিয়েই নির্ভয়ে ভোট দিতে পারবেন।

    ট্রাইব্যুনালে থাকা নামগুলোর কী হবে?

    তবে সব সমস্যার সমাধান এখনও হয়নি। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের মধ্যে অনেকেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এই মামলাগুলির শুনানি চলছে। ফলে ভবিষ্যতে কারও কারও নাম আবার ভোটার তালিকায় যুক্ত হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, যাঁদের নাম আগে বাদ পড়েছিল, তাঁদের ভোটার কার্ডও (Voter Card) নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল। এখন যদি তাঁদের নাম ফের যুক্ত হয়, তাহলে তাঁরা পুরনো কার্ডে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি নির্বাচন কমিশন।

    First Time Voter useful guide know the voting rules

    আরও পড়ুনঃ ক্ষমতায় এলে প্রথম সিদ্ধান্ত কী? কাটোয়ার মঞ্চ থেকেই বড় কথা বলে দিলেন মোদী

    নতুন ভোটারদের জন্য কী ব্যবস্থা?

    যাঁরা একেবারে নতুন ভোটার, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। ফর্ম ৬ পূরণ করার পর তাঁদের নাম তালিকায় উঠছে এবং ধীরে ধীরে তাঁদের নতুন ভোটার কার্ড (Voter Card) দেওয়া শুরু হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    তৃণমূলকে উৎখাত করতে খড়গপুরে পুরোনো ফর্মে দাবাং দিলীপ
    Next Article
    মমতার কানে যেন পৌঁছয় উনি শুধু দুর্নীতি করে গেছে : অমিত শাহ।

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment