Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পরপর ব্যর্থতা! IPL ২০২৬-এ আদৌ প্লে-অফে পৌঁছতে পারবে KKR? কী বলছে সমীকরণ?

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: IPL-২০২৬-এর মরশুমটি কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জন্য আদৌ ভালো যাচ্ছে না। এই দল এখনও পর্যন্ত ৬ টি ম্যাচ খেলেছে। যেখানে তারা ৫ টি ম্যাচে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় দলটি মাত্র ১ পয়েন্ট অর্জন করেছেন। এমতাবস্থায়, পয়েন্ট টেবিলে সবথেকে নিচে রয়েছে KKR।

    আদৌ প্লে-অফে পৌঁছতে পারবে KKR (Kolkata Knight Riders)?

    এই আবহে প্রশ্ন উঠছে ৩ বারের IPL চ্যাম্পিয়ন এবার প্লে-অফে উঠতে পারবে কি না? ৬ ম্যাচের পর এহেন ফলাফলের ভিত্তিতে KKR প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল কি না তা নিয়েও সংশয় তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

    Will Kolkata Knight Riders get playoff entry in IPL 2026?

    কী বলছে পরিসংখ্যান: আমরা যদি KKR-এর বর্তমান পরিসংখ্যান দেখি, সেক্ষেত্রে KKR ৫ টি ম্যাচে পরাজিত হয়েছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় KKR মাত্র ১ পয়েন্ট পেয়েছে। এই দলের তাদের নেট রান রেট -১.১৪৯। এই পরিসংখ্যানের ভিত্তিতে এবং চলতি মরশুমে কলকাতার সামগ্রিক পারফরম্যান্স দেখে সহজেই অনুমান করা হচ্ছে যে দলটির প্লে-অফে পৌঁছনোর পথ খুব একটা মসৃণ নয়। তবে, এখনও সুযোগ আছে।

    আরও পড়ুন: একী কাণ্ড! বিক্রি হয়ে গেল মুকেশ আম্বানির এই সংস্থা, নতুন মালিক কে?

    উল্লেখ্য যে, কলকাতার এখনও ৮ টি ম্যাচ বাকি।  এই সবকটি ম্যাচ জিতলে KKR-এর পয়েন্ট ১৭ হবে এবং দলটি প্লে-অফে জায়গা করে নিতে পারবে। তবে, যদি কলকাতা ফের একটি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে  পয়েন্ট হবে ১৫। এই পয়েন্টেও KKR-এর প্লে-অফে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে ক্ষীণ আশা থাকবে। কিন্তু, যদি KKR আরও ২ টি ম্যাচে পরাজিত হয় সেক্ষেত্রে সর্বাধিক ১৩ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছনো যথেষ্ট কঠিন হবে। এমনটা হলে KKR-কে অন্য দলের ভাগ্যের ওপর নির্ভর করতে হবে। এদিকে, ২ টির বেশি ম্যাচে পরাজয় ঘটলে KKR-এর চলতি মরশুমে প্লে-অফে পৌঁছনোর রাস্তা কার্যত বন্ধ হয়ে যাবে।

    আরও পড়ুন: Apple-এর মাধ্যমে বাজিমাত ভারতের, চিনে লাফিয়ে বাড়ল রফতানি! সামনে এল পরিসংখ্যান

    KKR-এর বিরুদ্ধে জিতেছে গুজরাট: জানিয়ে রাখি যে, IPL-২০২৬-এর ২৫ তম ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সম্পন্ন হয় কলকাতা-গুজরাট ম্যাচ। ওই ম্যাচে KKR ৫ উইকেটে পরাজিত হয়। গুজরাটের বিরুদ্ধে কলকাতার তারকা খেলোয়াড় ক্যামেরন গ্রিন ৫৫ বলে ৭৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যেখানে তিনি মারেন ৭ টি চার ও ৪ টি ছক্কা। তাঁর ওই ইনিংসের ওপর ভর করে কলকাতা ১৮০ রান করে। এদিকে, দু’বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে এই লক্ষ্য পূরণ করে গুজরাট। গুজরাটের হয়ে অধিনায়ক গিল ৫০ বলে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। যেখানে তিনি ৮ টি চার ও ৪ টি ছক্কা মারেন।

    Click here to Read More
    Previous Article
    ৯০ দিনেও জমা হল না চার্জশিট! বেলডাঙ্গা হিংসা মামলায় ৩৫ জনের মধ্যে ১৫ জনের জামিন
    Next Article
    'বিজেপির পতন শুরু হয়ে গিয়েছে' Mamata Banerjee

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment