Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পড়াশোনার সঙ্গে কাজের দক্ষতা, নবম-দশমে বৃত্তিমূলক পাঠ বাধ্যতামূলক করার প্রস্তাব

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্য সরকার ঘোষিত কলেজ গুলিতে যাতে আবার বৃত্তিমূলক শিক্ষা চালু হয় তার জন্য সরব হল টিচার অ্যাসোসিয়েশন (WB Teacher)। পাশাপাশি নবম ও দশম শ্রেণীতে এই বিষয়গুলিকে আবশ্যিক করার জন্য দাবি জানানো ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএফকিউএফ। এই বিষয়ে সোমবার বিকাশ ভবনে স্কুল উচ্চ শিক্ষা দপ্তরে পৃথকভাবে সড়ক লিপি দিয়ে এই দাবি জানিয়েছে বলে জানান এই সংগঠনই সভাপতি নিরুপম কোলে।

    বৃত্তিমূলক শিক্ষার দাবিতে সরব শিক্ষকরা, জমা পড়ল স্মারকলিপি (WB Teacher)

    এই বিষয়ে এজেন্সির বেড়াজাল থেকে তাঁদের মুক্ত করে স্থায়ী করণের দাবিও তোলা হয়েছে। তাছাড়া নিরুপম কোলে জানান, উচ্চ মাধ্যমিক স্তরে রাজ্যের স্কুলগুলিতে ১৬টি বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। তবে সরকারি স্তরে কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোনও বিষয় নেই (WB Teacher)।

    পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পরে কেউ এই বিষয নিয়ে পড়তে চাইলে ভরসা বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ই। তাই সেই কারণে তাঁদের দাবি পর্যটন, অটোমোবাইল, ইলেকট্রনিক্স, রিটেল-সহ ১৬টি বিষয়ে ব্যাচেলর ইন ভোকেশনাল কোর্স চালু করতে হবে।

    WB Teacher raise voices demanding vocational education memorandum submitted

    আরও পড়ুন: বাড়ি ফেরা আরও সহজ, পরিযায়ী শ্রমিকদের জন্য ভোটের আগে চালু স্পেশাল ট্রেন পরিষেবা

    পাশাপাশি জাতীয় শিক্ষানীতি মেনে অন্য রাজ্যের মতো এ রাজ্যেও নবম-দশমে বৃত্তিমূলক শিক্ষাকে আবশ্যিক করার দাবি তুলেছেন তাঁরা। অভিযোগ, গত সাত বছর কোনও পাঠ্যবই এবং গবেষণাগার ছাড়াই এই বিষয়ের পঠনপাঠন চলছে।

    আর এই অবস্থার উন্নতির জন্য এর আগেও বহু বার আবেদন করা হয়েছে বলে জানান সংগঠনের শিক্ষকেরা। প্র্যাকটিকাল পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। স্মারকলিপিতে তাঁরা উল্লেখ করেছেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার দায়িত্ব যেন যোগ্য শিক্ষকদেরই দেওয়া হয়।

    এছাড়াও এই স্মারকলিপিতে তাঁদের দুরবস্থার কথাও তুলে ধরেছেন তাঁরা। নিরুপম কোলে জানান, ‘সরকার বেতনের অর্থ দিয়ে দিয়েছে এজেন্সিকে। কিন্তু শিক্ষক নিয়োগকর্তা এজেন্সিগুলি সেই টাকা আটকে রেখেছে। ডিসেম্বরের বেতন কেউ কেউ এপ্রিলে পেলেন। তাই তারা স্থায়ী চাকরির দাবি জানিয়েছেন (WB Teacher)।

    Click here to Read More
    Previous Article
    বুধে বৃষ্টি দক্ষিণবঙ্গের ৮ জেলায়, কতদিন চলবে? আবহাওয়ার খবর
    Next Article
    LPG কানেকশন নিয়ে বড় আপডেট, এক বাড়িতে কয়টি নেওয়া যাবে জানুন

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment