Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    LPG কানেকশন নিয়ে বড় আপডেট, এক বাড়িতে কয়টি নেওয়া যাবে জানুন

    2 days ago

    বাংলা হান্ট ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে দেশ জুড়ে দেখা দিয়েছে গ্যাস ও জ্বালানির তেলের সংকট (LPG Cylinder)। আর এরই মাঝে মানুষ সিলিন্ডার সংকট এর ফলে অতিরিক্ত সিলিন্ডার বাড়িতে মজুদ করে রাখছেন। যা আইনত অপরাধ। তাই সরকার এবং তেল কোম্পানিগুলো বরং বার সতর্ক করছেন। আজকের প্রতিবেদনে রইল আপনি বাড়িতে কটা এলপিজি গ্যাস রাখতে পারবেন সেই বিষয়ে তথ্য।

    LPG বুকিংয়ে নতুন শর্ত, এক ঠিকানায় কানেকশনের সীমা কত (LPG Cylinder)

    বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, বাড়িতে এলপিজি মজুদ রাখার বিষয় কেন্দ্রীয় সরকারের আইনত তেল কোম্পানিগুলো যার নির্দেশিকা জারি করেছে আজকে প্রতিবেদনের তা জানানো হল। পাশাপাশি এই ক্ষেত্রে বেশ কিছু নিয়ম-কানুন চালু করা হয়েছে। সেখানে প্রত্যেককে এই নিয়মকানুন গুলো মেনে থাকার জন্য ও সচেতন থাকার জন্য বলা হয়েছে (LPG Cylinder)।

    মধ্যপ্রাচ্যে চলতি উত্তেজনার কারণে এলপিজি সঙ্কট এখনও চরমে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলি থেকে গ্যাস ও তেলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। এর ফলে ভারতে এলপিজি সিলিন্ডার নিয়ে মানুষের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ কেউ সিলিন্ডার পাচ্ছেন না, আবার অনেকে বাড়িতে অতিরিক্ত সিলিন্ডার মজুত করছেন।

     LPG Cylinder what is the limit on connections per address

    আরও পড়ুন: পড়াশোনার সঙ্গে কাজের দক্ষতা, নবম-দশমে বৃত্তিমূলক পাঠ বাধ্যতামূলক করার প্রস্তাব

    তাই, বাড়িতে কতগুলো সিলিন্ডার রাখা যাবে সে বিষয়ে সরকারি নিয়মকানুন জেনে নেওয়া জরুরি। অন্যথায় আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।ভারতে ইন্ডিয়ান অয়েলের ইন্ডেন গ্যাস, এইচপি গ্যাস এবং ভারত গ্যাসের মতো সংস্থাগুলি প্রতিটি বাড়িতে গ্যাস সরবরাহ করে থাকে। দেশে গ্যাস সংযোগের ক্ষেত্রে এক পরিবার, এক সংযোগ নিয়মটি প্রযোজ্য। অর্থাৎ, একটি পরিবার বা রান্নাঘরের জন্য শুধুমাত্র একটি এলপিজি সংযোগই অনুমোদিত। দেশের প্রত্যেক গ্রাহককে এই নিয়মটি মেনে চলতে হয়।

    পাশাপাশি একটি ঠিকানায় কয়টি গ্যাস সংযোগ নেওয়া যেতে পারে ?আপনার যদি আগে থেকেই কোনও একটি কোম্পানির গ্যাস সংযোগ থাকে, তবে একই ঠিকানায় অন্য কোনও কোম্পানি থেকে সংযোগ নেওয়া বেআইনি। সেক্ষেত্রে গ্রাহকরা তাদের একক সিলিন্ডারের সংযোগকে দ্বৈত সিলিন্ডারের সংযোগে আপগ্রেড করতে পারেন।

    যার ফলে তারা একটি সংযোগ থেকেই দু-দুটি সিলিন্ডার চালাতে পারবেন। যা আজকাল অধিকাংশ বাড়িতেই হয়ে থাকে। মনে রাখবেন, যদি কেউ একটি সংযোগ থেকে দুইটির বেশি সিলিন্ডার রিফিল করেন, তবে তিনি আইনি ব্যবস্থার সম্মুখীন হতে পারেন। অত্যাবশ্যকীয় পণ্য আইন অনুযায়ী এটি একটি অপরাধ। এই অপরাধী একদিকে যেমন আপনার নামে মামলা হতে পারে অপরদিকে আপনার জেল হতে পারে (LPG Cylinder)।

    Click here to Read More
    Previous Article
    পড়াশোনার সঙ্গে কাজের দক্ষতা, নবম-দশমে বৃত্তিমূলক পাঠ বাধ্যতামূলক করার প্রস্তাব
    Next Article
    মোথাবাড়ি কাণ্ডে দুরন্ত অ্যাকশনে এনআইএ, কেন্দ্রীয় সংস্থার জালে এবার কে? জানলে চমকে যাবেন !

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment