Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    পাকা বাড়ি বানাবেন? সরকার দেবে টাকা, নতুন প্রকল্প চালু বাংলায়

    2 weeks ago

    বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে রাজনৈতিক ক্ষমতার পালাবদল হতেই একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে। জুন মাস থেকে শুরু হবে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রকল্প। সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন বয়সের মানুষদের জন্য রয়েছে নানান জনহিতকর প্রকল্প (PM Awas Yojana)। এবার তালিকায় জুড়তে চলেছে আরও এক নতুন প্রকল্প।

    রাজ্যে শুরু হচ্ছে একাধিক কেন্দ্রে প্রকল্প (PM Awas Yojana)

    এতদিন কেন্দ্রের বহু প্রকল্পই আটকে ছিল যা চালু করা যায়নি রাজ্যে। এবার রাজনৈতিক পালাবদল হতেই সেইসব প্রকল্প চালু করতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। এবার আরও এক আটকে থাকা প্রকল্প চালু হতে চলেছে রাজ্যে, যেখানে সরকার থেকেই মিলবে নতুন বাড়ি। কারা পাবেন সুবিধা, কীভাবেই বা পাবেন?

    New PM Awas Yojana scheme is going to start in Bengal

    শুরু হবে পিএম আবাস যোজনা: রাজ্যে এবার চালু হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা। রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের তরফে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা নিয়ে ভেরিফিকেশনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত ভেরিফিকেশন পর্ব মিটিয়ে আগামী ৩০ মের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের।

    আরও পড়ুন : বন্ধ হচ্ছে mAadhaar, নতুন আধার অ্যাপ কীভাবে সেট আপ করবেন, জানুন

    কারা পাবেন সুবিধা: উল্লেখ্য, এতদিন প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় (PM Awas Yojana) কেন্দ্রের বরাদ্দ বন্ধ থাকার অভিযোগ এনেছে তৃণমূল। তবে এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই আটকে থাকা প্রকল্পগুলি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী আবাস যোজনা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার দুটি অংশ রয়েছে- প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ।

    আরও পড়ুন : গদি হারানোর পর এবার বাংলার মুখ্যমন্ত্রীদের তালিকা থেকেই বাদ মমতার নাম! ব্যাপারটা কী?

    যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের পাকা বাড়ি বানাতে বা নতুন বাড়ি তৈরি করতে আর্থিক সাহায্য করে এই প্রকল্প। এছাড়াও আর্থিক ভাবে দুর্বল মানুষদের জন্য রয়েছে শৌচাগার, জল এবং বিদ্যুতের ব্যবস্থাও। সমতলে পাকা বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) অধীনে। পাহাড়ি এলাকার জন্য দেওয়া হয় ১ লক্ষ ৩০ হাজার টাকা।

    Click here to Read More
    Previous Article
    লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে? জরুরি তথ্য দিলেন পুরমন্ত্রী
    Next Article
    জুনেই বঙ্গে আসছেন অমিত শাহ! সীমান্ত পরিদর্শনের পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment