Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    বিশ্বকাপে হতশ্রী ফুটবল নেইমারহীন ব্রাজিলের! ভিনিসিয়সের দুর্দান্ত গোলে হার বাঁচালো ৫ বারের বিজয়ীরা

    8 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপে (FIFA World Cup 2026) নিজেদের প্রথম ম্যাচ খেলতে এদিন মরক্কোর মুখোমুখি হয়েছিল ব্রাজিল (Brazil) । কিন্তু গোটা ম্যাচে হতাশা জনক ফুটবল খেলে সমর্থকদের চিন্তা বাড়িয়ে দিলেন তারা। ম্যাচের ২১ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়া ছিল সাম্বা ব্রিগেড। খেলায় ছিল না কোনও সঠিক পরিকল্পনার আভাস। কিন্তু ৩২ মিনিটে ব্যক্তিগত দক্ষতায় বাঁ প্রান্ত থেকে বক্সে ঢুকে এসে দুরন্ত গোলে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনোকে পরাস্ত করে ব্রাজিলের সম্মান রক্ষা করেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়স জুনিয়র (Vinicius Junior)।

    কার্লো আনসেলত্তির এই ব্রাজিল মূলত প্রতিআক্রমণ নির্ভরশীল দল। কিন্তু এইদিন সাম্বা ব্রিগেডের খেলায় বোঝাপড়ার অভাব ছিল স্পষ্ট। মাঝমাঠে বারবার বলের দখল বিপক্ষকে উপহার দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু মরক্কো গোটা ম্যাচে একবার ব্যতীত ব্রাজিলের এই সৃষ্টিছাড়া ফুটবলের সুবিধা নিতে পারেনি।

    প্রথমার্ধে ব্রাহিম দিয়াজের ডিফেন্স চেরা পাস ধরে দুর্দান্ত চিপে পেনাল্টি বক্সের বাইরে থেকে ব্রাজিল গোলরক্ষক অ্যালিশনকে বোকা বানান মরক্কোর ফরোয়ার্ড সাইবাড়ি। কিন্তু এছাড়া গোটা ম্যাচে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি অ্যাটলাস লায়ন্সরা। ফলে অত্যন্ত সাদামাটা ফুটবল খেলেও প্রথম ম্যাচে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিলের ফুটবলাররা।

    তবে ম্যাচের শেষ মুহূর্তে দুর্দান্ত দুটি সেভ করে দলের পতন রোধ করেন অ্যালিশন। গোটা ম্যাচে মাত্র এই দুটি সেভই করতে হয়েছে তাকে। অপরদিকে নেইমারহীন ব্রাজিলে আক্রমণে একমাত্র উজ্জ্বল আলোর কিরণ ছিলেন ভিনিসিয়স জুনিয়র। তিনিও যে পুরোপুরি নিখুঁত ফুটবল খেলেছেন এমন নয়, কিন্তু ব্রাজিল গোটা ম্যাচে সামান্য যে কয়েকটি সুযোগ তৈরি করেছিল, সেই আক্রমণগুলির বেশিরভাগেরই প্রাণকেন্দ্র ছিলেন ভিনি।

    অনেকেই বলছেন গ্রুপ পর্বে এটি ছিল ব্রাজিলের সবচেয়ে কঠিন ম্যাচ। এরপর হাইতি এবং স্কটল্যান্ড এর বিরুদ্ধে এতটা সমস্যায় পড়বে না তারা। কিন্তু এদিন ব্রাজিলের আক্রমণ ভাগে থিয়াগো, রাফিনহা, কুনহারা যে হত স্রে পারফরম্যান্স উপহার দিলেন তারপর ব্রাজিল ভক্তদের মন থেকে চিন্তা সহজে কাটবে না।

     

    Click here to Read More
    Previous Article
    ফের বড় বদল তৃণমূলে, সায়নী আউট! কার হাতে তৃণমূলের যুব সংগঠনের কমান্ড?
    Next Article
    দক্ষিণবঙ্গে বর্ষার এন্ট্রি! কোন কোন জেলায় সতর্কতা? আজকের আবহাওয়ার খবর

    Related আন্তর্জাতিক Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment