Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লেবেলে ভুয়ো দাবি! ৮ টি ফুড কোম্পানিকে নোটিস পাঠাল FSSAI, তালিকায় রয়েছে কলকাতার এই সংস্থাও

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতে খাদ্যপণ্যের ওপর করা দাবিগুলির ওপর কঠোর নজরদারির অংশ হিসাবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া তথা FSSAI গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই নিয়ন্ত্রক সংস্থাটি গ্রাহকদের বিভ্রান্ত করে এমন ব্র্যান্ড নাম, ট্যাগলাইন এবং পণ্যের দাবি ব্যবহারের জন্য ৮ টি ফুড কোম্পানির উদ্দেশ্যে নোটিস জারি করেছে। FSSAI বলছে যে, এই কোম্পানিগুলির কিছু দাবি ও নাম খাদ্য সুরক্ষা বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং এর ফলে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।

    ৮ টি ফুড কোম্পানিকে নোটিস পাঠাল FSSAI:

    মূলত, গ্রাহকদের বিভ্রান্ত করে এমন ব্র্যান্ডের নাম এবং পণ্যের দাবির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসাবে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)৮ টি ফুড বিজনেস অপারেটর্সের(FBOs) উদ্দেশ্যে নোটিস জারি করেছে। এই সংস্থাগুলির মধ্যে রয়েছে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, হেলথ এইড, ট্রুভি, দ্য হেলদি ফ্যাক্টরি, হেলদি মাস্টার, হেলদি চয়েস, প্ল্যান বি এবং নিউহার্বস।

    FSSAI sends notices to these 8 food companies.

    নিয়ম লঙ্ঘনের জন্য নোটিস: FSSAI-এর মতে, এই কোম্পানিগুলি কর্তৃক ব্যবহৃত কিছু ব্র্যান্ডের নাম, ট্যাগলাইন এবং লেবেলের দাবি খাদ্য সুরক্ষা ও মান আইন, ২০০৬ এবং সংশ্লিষ্ট বিধিমালা লঙ্ঘন করতে পারে। নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, এই ধরণের দাবি পণ্যের আসল প্রকৃতি সম্পর্কেও গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে।

    আরও পড়ুন: মুখ্যমন্ত্রী বিজয়ের সামনে বড় চ্যালেঞ্জ! বন্ধ হবে টাটার iPhone কারখানা? সঙ্কটের মুখে হাজার হাজার চাকরি

    সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, কলকাতায় স্থিত ইমামি গ্রুপের রান্নার তেলের শাখা, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি-ও এই তদন্তের আওতায় এসেছে। FSSAI মনে করেছে, কোম্পানিটির বাণিজ্যিক নামটি পণ্যটির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। এদিকে, প্ল্যান বি-এর ‘প্ল্যান্ট বেসড ভেগান’ দাবিটিও প্রশ্নের সম্মুখীন হয়েছে। FSSAI বলেছে, কোম্পানিটি তার প্রোডাক্টগুলিকে ভেগান বলে একটি ধারণা তৈরি করেছি। যদিও, এর জন্য প্রয়োজনীয় অনুমোদনের কথা তাদের FSSAI লাইসেন্সে উল্লেখ ছিল না।

    আরও পড়ুন: শুধুমাত্র মে মাসেই ৬.৭ বিলিয়ন ডলারের আমদানি! যুদ্ধের আবহে রাশিয়া থেকে বিপুল তেল কিনছে ভারত

    এই কোম্পানিগুলিও নোটিস পেয়েছে: এদিকে, দ্য হেলদি ফ্যাক্টরি-র জিরো ময়দা হোল হুইট ব্রেড এবং জিরো ময়দা পিৎজা বেস পণ্যগুলিও নোটিস পেয়েছে। FSSAI-এর মতে, এই পণ্যগুলিতে গমের গ্লুটেন এবং অন্যান্য উপাদান থাকা সত্ত্বেও ‘জিরো ময়দা’ থাকার দাবি গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে। এছাড়াও, FSSAI কর্তৃক নিউহার্বস-এর ট্রু ভিটামিন ব্র্যান্ড নামটিকেও নিয়ম-বহির্ভূত বলে ঘোষণা করা হয়েছে। FSSAI জানিয়েছে যে, এই পরিভাষাটি তাদের মানদণ্ডে সংজ্ঞায়িত করা নেই এবং এটি গ্রাহকদের মধ্যে ভুল ধারণা তৈরি করতে পারে। এর পাশাপাশি ট্রুভি, হেলদি মাস্টার, হেলদি চয়েস এবং হেলথ এইড-এর নাম ও ট্যাগলাইনগুলোকেও বিভ্রান্তিকর বলা হয়েছে। FSSAI স্পষ্ট করেছে যে, খাদ্যপণ্যের ওপর করা সমস্ত দাবি অবশ্যই বৈজ্ঞানিকভাবে ভিত্তিযুক্ত এবং প্রতিষ্ঠিত নিয়মকানুন অনুযায়ী হতে হবে। সংস্থাটির মূল উদ্দেশ্য হল গ্রাহকদের সঠিক তথ্য প্রদান করা এবং বিভ্রান্তিকর বিপণন তথা মার্কেটিং বন্ধ করা।

    Click here to Read More
    Previous Article
    বিশ্বকাপ চলাকালীন চমক! একসঙ্গে তিনটি সুখবর পেতে চলেছেন ইস্টবেঙ্গল সমর্থকরা
    Next Article
    উড়ে গেল পাকিস্তান! স্মৃতি, রিচা, দীপ্তি-দের দাপটে বড় জয় দিয়ে মহিলা T-20 বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment