Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের নতুন করে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডারে? জরুরি তথ্য দিলেন পুরমন্ত্রী

    9 hours ago

    বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যজুড়ে বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)। পয়লা জুন থেকে রাজ্যে কার্যকর হতে চলেছে বিজেপি সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প (Annapurna Bhandar)। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বিজ্ঞপ্তি জারি করেছে দিয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতর। তবে অনেকেরই মনে প্রশ্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের কী ফের আবেদন করতে হবে?

    অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে জরুরি তথ্য | Annapurna Bhandar

    ‘অন্নপূর্ণা যোজনা’য় নতুন করে আবেদন নিয়ে বিভ্রান্তি বাড়তে ফের বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি স্পষ্ট করে বলেন, “যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, তাদের নামটাই সরাসরি ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারে।” এর জন্য আলাদা করে আর আবেদন করার যে কোনো প্রয়োজনীয়তা নেই সেকথাই নিশ্চিত করেছেন পুরমন্ত্রী।

    তিনি আরও বলেন, “আপনারা আগে ১০০০ টাকা, ১২০০ টাকা বা গত মাসে ১৫০০ টাকা পর্যন্ত যা-ই পেয়ে থাকুন না কেন, আমাদের সরকারে এবার থেকে সরাসরি ৩,০০০ টাকা করে পাবেন। এর জন্য কোনো আইসিডিএস কেন্দ্র বা ডিএম অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই।”

    নাম স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ভেরিফিকেশনের কাজ সরকারি দফতর করবে, সাধারণ মানুষকে এর জন্য কোথাও ছুটতে হবে না। পরিষ্কার করেছেন পুরমন্ত্রী। রাজ্য সরকার তরফে জানানো হয়েছে, ১ জুন থেকে এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ করে আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পাঠানো হবে।

    আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য বড় সুযোগ, গ্রুপ-ডি পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্যের

    তবে এই প্রকল্পের সুবিধা পাবেন না কেন্দ্র বা রাজ্য সরকার এবং কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী চাকরিজীবী বা পেনশনভোগীরা। ‘অন্নপূর্ণা যোজনা’র থেকে বাদ রাখা হয়েছে রাজ্য সরকার অনুমোদিত শিক্ষক, অশিক্ষক, পুর ও পঞ্চায়েত কর্মীদের। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী চাকরিতে রয়েছেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান এমন মহিলারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন। আয়করদাতা হলে এই প্রকল্পের সুবিধা মিলবে না।

    পাশাপাশি মৃত ব্যক্তি বা এলাকা বদল করেছেন, ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে বা যাঁরা অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে।

    Click here to Read More
    Previous Article
    প্রশান্ত বর্মনের মদ্যপ অবস্থায় ‘দাদাগিরি’!
    Next Article
    পাকা বাড়ি বানাবেন? সরকার দেবে টাকা, নতুন প্রকল্প চালু বাংলায়

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment