Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    একী কাণ্ড! বাংলাদেশের তারকা ক্রিকেটারকে পেটাল পুলিশ, তারপরে যা হল…

    1 hour ago

    বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) ক্রিকেট ফের একবার উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। মূলত, মাঠের বাইরের এক বড় বিতর্কের কারণে সমগ্র বাংলাদেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের স্পিনার নাঈম হাসানের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ সামনে এসেছে। এমনকি, বিষয়টি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ৩ জন পুলিশ আধিকারিককে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এবং ঘটনাটি তদন্তের জন্য ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাটি গত ১২ জুন গভীর রাতে চট্টগ্রামে ঘটে। রিপোর্ট অনুযায়ী, নাঈম হাসান ঢাকা বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন। এর আগে তিনি তাঁর দল প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের সঙ্গে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ছিলেন।  যদিও সেই ম্যাচে তিনি অংশগ্রহণ করেননি।

    বাংলাদেশের (Bangladesh) তারকা ক্রিকেটারকে পেটাল পুলিশ!

    পুলিশ দুর্ব্যবহার করেছে: জানা গিয়েছে যে, নাঈম লালখান বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ তাঁর সিএনজি অটোরিকশাটি থামায়। নাঈমের অভিযোগ, পুলিশ শুরু থেকেই আগ্রাসী ছিল। তিনি দাবি করেছেন, পুলিশ তাঁর গলা চেপে ধরে জোর করে তাঁকে অন্য একটি অটোতে বসিয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

    This star cricketer of Bangladesh was beaten up by the police.
    বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

    সেই সময়ে ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা পুলিশকে জানান যে, নাঈম বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার।  কিন্তু, অভিযোগ উঠেছে যে পুলিশ আধিকারিকরা এই প্রসঙ্গে কোনও কথাই শোনেননি। পরে গত ১৩ জুন ভোররাতে নাঈম মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান। এই ঘটনায় সারা বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গ্রহণ করে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, কনস্টেবল মোহাম্মদ রাসেল চৌধুরী এবং আরও একজন পুলিশ আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করে।

    আরও পড়ুন: ৮৮ বছরের অনবদ্য নজির রইল অক্ষুণ্ণ! বিশ্বকাপে প্রথম ম্যাচেই যা করে দেখাল ব্রাজিল… জানলে অবাক হবেন

    পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ঘটনাটির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার শওকত আলী নিজে নাঈম হাসানের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেছেন, তদন্তের রিপোর্ট পাওয়ার পর দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আধিকারিকরা এটাও স্বীকার করেছেন যে, প্রাথমিক তদন্তে যথাযথ পদ্ধতি অনুসরণ করা হয়নি বলে ইঙ্গিত পাওয়া গেছে।

    আরও পড়ুন: ৩ মাসে দ্বিতীয়বার! ফের বাড়তে চলেছে টাটার গাড়ির দাম, কবে থেকে লাগু নতুন মূল্য?

    তবে, আধিকারিকরা আশ্বাস দিয়েছেন যে, নাঈম ন্যায়বিচার পাবেন এবং দোষীদের শাস্তি দেওয়া হবে। পরে নাঈম হাসান মিডিয়াকে জানান যে, তিনি তখন আতঙ্কিত ছিলেন। তাঁর মতে, সেখানে স্থানীয় মানুষ ও তাঁর সমর্থকরা উপস্থিত না থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।

    Click here to Read More
    Previous Article
    ঘুরে যাবে ‘খেলা’? অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের দ্বারস্থ ‘মমতাপন্থী’ কীর্তি-সাগরিকা
    Next Article
    শুধুমাত্র মে মাসেই ৬.৭ বিলিয়ন ডলারের আমদানি! যুদ্ধের আবহে রাশিয়া থেকে বিপুল তেল কিনছে ভারত

    Related খেলা Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment