Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    উড়ে গেল পাকিস্তান! স্মৃতি, রিচা, দীপ্তি-দের দাপটে বড় জয় দিয়ে মহিলা T-20 বিশ্বকাপে যাত্রা শুরু ভারতের

    2 hours ago

    বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে (Women’s T-20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল হরমনপ্রীত সিংয়ের (Harmanpreet Kaur) ভারতীয় দল (Indian Women’s Cricket Team)। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) জয় পেতে মরিয়া ছিল ভারতের মেয়েরা। আর ঠিক সেই কাজটাই মাঠে করে দেখালেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), রিচা ঘোষরা (Richa Ghosh)। প্রথমে ব্যাট করে পাকিস্তানকে ৬৪ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দিলেন দীপ্তি শর্মারা (Dipti Sharma)।

    প্রথমে ব্যাটিং করতে নেমে চূড়ান্ত বিপাকে পড়ে ভারত। মাত্র ১৮ রানের মধ্যে বিধ্বংসী ওপেনার শেফালী ভার্মা ও নির্ভরযোগ্য ব্যাটার জেমিমা রদ্রিগেজকে হারিয়ে চাপে পড়ে যায় গোটা দল। এমন পরিস্থিতিতে দলকে ভরসা দিতে জুটি বাঁধন ভারতীয় মহিলা দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা স্মৃতি এবং অধিনায়ক হরমনপ্রীত।

    ঠান্ডা মাথায় ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যায় দুই তারকা। তাদের মধ্যে ৬৩ বলে ৯১ রানের পার্টনারশিপ হয়। ঠান্ডা মাথায় ব্যাটিং করতে করতে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পঞ্চম অর্ধশতরান পেয়ে যান ভারতের সহ অধিনায়ক। ৪৪ বলে ৯ টি চার ও ২ টি ছক্কা সহ ৬৮ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি।

    আরও পড়ুন: বিরাট কোহলি নন, এই তারকার ওপর ভর করে ভারতকে বিশ্বকাপ জেতাতে চাইছেন গম্ভীর

    স্মৃতি আউট হওয়ার পর ভারতের ইনিংসকে ফিনিশিং টাচ দেন বঙ্গ উইকেটরক্ষক রিচা ঘোষ। হরমনপ্রীত ব্যক্তিগত ৩৬ রানের ব্যক্তিগত স্কোরে ড্রেসিংরুমে ফেরেন। এরপরে ১৭ বলে ৫টি চার ও ১টি ছক্কা সহ ৩৪ রানের অসাধারণ ইনিংস খেলে ভারতকে ১৭০ রানের স্কোরে পৌঁছে দেন রিচা। পাকিস্তান অধিনায়ক ফাতিমা খান ও নির্ভরযোগ্য বোলার সাদিয়া ইকবাল দুটি করে উইকেট নেন।

    আরও পড়ুন: এক ম্যাচে দুজনের বিশ্বরেকর্ড! ভারতীয় দলকে এখন থেকেই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছেন রোহিত, শুভমান

    এরপর রান তাড়া করতে নেমে মুনিবা সিদ্দিকী (৪১) ছাড়া পাকিস্তানের অন্য কোনও তারকা ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। বল হাতে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপকে ধ্বংস করে দেন দীপ্তি শর্মা। ৪ ওভার হাত ঘুরিয়ে কেবল ১০ রান খরচ করে ৫ উইকেট নেন তিনি। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। তাকে যোগ্য সঙ্গত দেন ভারতের আর এক স্পিনার শ্রী চর্নী (৩/২১)। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই জয় ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।

     

    Click here to Read More
    Previous Article
    লেবেলে ভুয়ো দাবি! ৮ টি ফুড কোম্পানিকে নোটিস পাঠাল FSSAI, তালিকায় রয়েছে কলকাতার এই সংস্থাও
    Next Article
    "একটা ইনক্লুসিভ রাজনীতি মমতা ব্যানার্জি করেছেন"- বললেন অগ্নিমিত্র পাল

    Related ভারত Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment