Search

    Select Website Language

    GDPR Compliance

    We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

    banglahunt
    banglahunt

    কোন বাসে মিলবে সরকারি সুবিধা? ‘Govt’ বাস চেনার সহজ কৌশল জানুন

    2 hours ago

    বাংলা হান্ট ডেস্ক: রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যাত্রীর জন্য শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করেছে নতুন সরকার। শুধু শহরের সাধারণ বাস নয়, এসি ও দূরপাল্লার সরকারি বাসেও মিলবে এই সুবিধা (Free Bus) ।

    সরকারি বাস চিনতে গিয়ে বিভ্রান্ত? রইল সহজ গাইড (Free Bus)

    রাজ্য সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল ১ জুন থেকে মহিলাদের সরকারি সমস্ত বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হবে। আর সেই মতই চলতি মাস থেকে সরকারি সমস্ত বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা (Free Bus)। তবে এই বাসে যাতায়াত করতে গেলে মহিলা যাত্রীরা সরকারি ও বেসরকারি ভাষার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না। আজকের প্রতিবেদনে রইল সেই বিষয় বিশেষ তথ্য।

    Free Bus confused about how to identify government buses

    আরও পড়ুন: LPG গ্রাহকদের জন্য সতর্কবার্তা, ৩০ জুনের ডেডলাইনের আগে জরুরি কাজ সেরে ফেলুন

    সরকারি বাস চেনার সবচেয়ে সহজ উপায় হল বাসের গায়ে লেখা সংস্থার নাম ও লোগো দেখা। উত্তরবঙ্গে চলাচলকারী সরকারি বাসে স্পষ্টভাবে লেখা থাকে NBSTC এবং তার সঙ্গে থাকে হাতির প্রতীক। অন্যদিকে দক্ষিণবঙ্গের সরকারি বাসে লেখা থাকে SBSTC।

    অন্যদিকে কিছু বেসরকারি বাস সরকারি বাসের সঙ্গে মিল রেখে NBSTA, NBSTG, NBSSC, SBSTT, NBBNC, NBST-সহ বিভিন্ন নাম ব্যবহার করে থাকে। যা বিভ্রান্ত তৈরি করে।

    তবে পরিবহণ দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন স্থানে প্রচার চালানো হচ্ছে। যাত্রীদের উদ্দেশ্যে আবেদন করা হয়েছে, বাসে ওঠার আগে সংস্থার নাম ও লোগো ভালোভাবে দেখে নিতে। মহিলাদের ভাড়া-মুক্ত পরিষেবার সুবিধা পেতে হলে শুধুমাত্র NBSTC বা SBSTC পরিচালিত সরকারি বাসেই যাতায়াত করতে হবে (Free Bus)।

    Click here to Read More
    Previous Article
    রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, আবেদন করে থাকলে জানুন
    Next Article
    দিঘায় বেড়াতে গেলে আর দিতে হবে না অতিরিক্ত টাকা! ১ জুলাই থেকে বড় বদল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related পশ্চিমবঙ্গ Updates:

    Are you sure? You want to delete this comment..! Remove Cancel

    Comments (0)

      Leave a comment